IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> শিক্ষা >> পা দিয়ে লিখে এইচএসসিতে ৪.১৭ পেয়েছে জনিকা

পা দিয়ে লিখে এইচএসসিতে ৪.১৭ পেয়েছে জনিকা

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারী কলেজ কেন্দ্রে পা ও হাতের সাহায্য লিখে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন বিশেষ শিক্ষার্থী জনিকা রানী জিপিএ ৪.১৭ পেয়ে উর্ত্তীন হয়ছেন। শিক্ষক হওয়ার স্বপ্ন অন্তরে। জনিকা রানী জেলার মহাদেবপুর উপজেলার গাহলী দেওরা গ্রামের হরেন্দ্র বর্মণ ও বুলবুলি রানীর মেয়ে। জনিকা তাদের সাংসারের বড় মেয়ে। এছাড়াও বঙ্কিম ও লিমন নামে তাদের দুই ছেলে সন্তান আছে।

জন্ম থেকেই জনয়িকার দুটি হাত থাকলেও তা অকেজো। এ নিয়ে পরিবারের সদস্যরা হতাশ হলেও ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছা ছিল জনিকা রানীর। বিষয়টি নজরে আসে তার অভিভাবকদের। প্রাথমিক সমাপনী, জুনিয়র সার্টিফিকেট পরীক্ষাতে ভালো ফল করেন তিনি। স্থানীয় গাহলী দ্বি মুখী উচ্চ বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় ২.৮৩ এসএসসি পরীক্ষাতে জিপিএ-৪.৫৫ পেয়ে উত্তীর্ণ হন। এর পর উচ্চতর শিক্ষার আশায় পত্নীতলার চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজে ভর্তি হন। যার ধারাবাহিকতায় নজিপুর সরকারি ডিগ্রি কলেজকেন্দ্রে পরীক্ষা দেন। মেঝেতে একটি বিছানার ওপর বসে ডান পায়ের আঙুল দিয়ে লিখে পরীক্ষা দেন সে।

চৌরাট শিবপুর বরেন্দ্র কলেজের অধ্যক্ষ দিপক কুমার জানান, জনিকা খুব মেধাবী ছাত্রী। নিয়মিত ক্লাস করেছে। ক্লাস পরীক্ষার ফল ছিল সন্তোষজনক। সে এইচএসসি পরীক্ষায় জিপএ ৪.১৭ পেয়ে উর্ত্তীন হয়েছে।

জনিকার বাবা হরেন্দ্র বর্মন বলেন মেয়েটাকে নিয়ে আমাদের অনেক কষ্ট হয়, ওর মা তার দেখাশোনা করে। মেয়েটার পড়ার প্রতি খুব আগ্রহ, সে উচ্চতর পড়াশুনা শেষ করে সরকারি চাকুরী করতে চায়।

জনিকার মা বুলবুলি রানী বলেন, জনিকা আমাদের বড় সন্তান; জন্ম থেকেই তার সবকিছুর দেখভাল করছি আমি। অনেক চিকিৎসা করেও মেয়েটির অবস্থা স্বাভাবিক হয় নি। মেয়েকে নিয়ে অনেক দুঃশ্চিন্তা হয়, তার ভবিষ্যৎ কি হবে!

আমি মারা গেলে কে তাকে দেখবে! প্রাধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন, তিনি যদি আমার মেয়েটিকে একটি সরকারী চাকুরী দিতেন ওর একটা গতি হতো, তাহলে আমি মরে গিয়েও শান্তি পেতাম। শারীরিক প্রতিবন্ধকতাকে বাধা নয় বরং শক্তিতে রুপান্তরিত করে একদিন জনিকা রানী দেশের সর্বোচ্চ শিক্ষাগ্রহণ শেষে রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিবেদিত করবে, এমনটাই প্রত্যাশা করেন জনিকার পরিবার, শিক্ষক সহ এলাকাবাসি। আর এজন্য সমাজের বিত্তবান মানুষ সহ সরকারের সরাসরি সহযোগিতা চান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31