IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> শিক্ষা >> রাবির উর্দু বিভাগে ফল বিপর্যয়, সমাধান না পেলে আমরণ অনশণের হুমকি

রাবির উর্দু বিভাগে ফল বিপর্যয়, সমাধান না পেলে আমরণ অনশণের হুমকি

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের ২০১৯-২০ সেশনের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ফল বিপর্যয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে নিজ বিভাগে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। দ্রুত এর সমাধান না পেলে আমরণ অনশণে যাওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, রোববার বেলা ১১ টায় বিভাগের সকল দপ্তরে তালা লাগিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষকদের অভ্যন্তরীণ ও রাজনৈতিক কোন্দলের প্রভাবে শিক্ষার্থীদের সাথে ইচ্ছে করেই এমন ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে হয়েছে।

ফল বিপর্যয়ে ভুক্তভোগী উর্দু বিভাগের শিক্ষার্থী সুরাইয়া আক্তার বলেন, শিক্ষকরা আমাদের ক্লাসেই হুমকি দিতেন। আমরা একটি বিদেশি ভাষা উর্দু বিভাগে পড়ি তাই আমাদের অনেক সমস্যা থাকতে পারে। এই সমস্যা নিয়ে বড় ভাই বা আপুদের কাছে গেলেও তারা (শিক্ষকরা) আমাদের হুমকি ধামকি দেন।

একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আল-মারুফুল ইসলাম বলেন, আমাদের আগের ব্যাচগুলো যে প্রবলেম ফেস করেছে আমরাও এই প্রবলেম ফেইস করেছি। শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাব এসে শিক্ষার্থীদের রেজাল্টের উপর পড়ে।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, শিক্ষার্থীরা আজ উপাচার্য বরাবর দরখাস্ত দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে বিধি আছে আমরা সে অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৩৫ জন নিয়মিত ও তিন জন অনিয়মিত শিক্ষার্থী রয়েছে। তারা প্রত্যেকেই প্রথম সেমিস্টারে পরীক্ষায় উত্তীর্ণ হয়। গত ২২ এপ্রিল তাদের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে ওই মাসেই শেষ হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের ফল প্রকাশ হয়। তবে দ্বিতীয় সেমিস্টারে ৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও ৩০ জনের ফল প্রকাশিত হয়। ৬ জন নিয়মিত ও দুজন অনিয়মিত শিক্ষার্থীর ফল প্রকাশিত হয়নি এবং ছয় জন শিক্ষার্থী একটি করে কোর্সে ফেল দেখানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930