IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ‘নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই’আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না : সালাহউদ্দিনবাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররাবিএনপির নেতাকর্মীদের একযোগে ‘ভোটযুদ্ধে’ নামার আহ্বান তারেক রহমানেরনিয়ামতপুরে প্রধান শিক্ষকদেরমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Home >> শিক্ষা >> নাচোল বই উৎসব উদযাপন

নাচোল বই উৎসব উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরে বইউৎসব পালিত হচ্ছে।

রোববার (১ জানুয়ারী) সকাল ১০টায় পৌর এলাকার খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা হাইস্কুল, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়সহ নাচোল ১ ও ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, গুঠইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

ওইসব প্রতিষ্ঠানে বই বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে ওবাইয়েদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকারসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে ওবাইয়েদ জানান, এবছর উপজেলার ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে(ইবতেদায়ী, মাধ্যমিক ও দাখিল পর্যায়ের) শিক্ষার্থীদের জন্য চাহিদা ছিল ২লাখ ৯৪ হাজার ৫১০ পিস। এ পর্যন্ত পাওয়া গেছে ৭৪হাজার, ৯১০ পিস।

অপরদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার জানান, উপজেলার ৮৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাহিদা ছিল ৭৭ হাজার ৫০০ পিস, এ পর্যন্ত পেয়েছেন ৫০ হাজার ১৯০ পিস। তবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news