IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎইতিহাসের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রীকে চেনেন?চাঁপাইনবাবগঞ্জের কানসাটে (ডিএনসি’র) মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতাট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতিপুঠিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠিতবিশ্বকাপ ট্রফি দেখে আবেগাপ্লুত জামাল, অনুপ্রেরণার বার্তা তরুণদের১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক তারেক রহমানেরপোশাক খাতের বৈশ্বিক বাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে হবেবাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করলো ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসাখালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র দোয়াধূরইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলনন্দীগ্রামে বিএনপির সাবেক দুই সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারদারুস সালাম সালাফিয়্যাহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণইসলাম ধর্মকে পুজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদইলেকট্রনিক চুলা ব্যবহারের সতর্কতা
Home >> শিক্ষা >> টপ নিউজ >> সরকারি হাইস্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ল ৭ দিন

সরকারি হাইস্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ল ৭ দিন

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারি হাইস্কুলে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার বিকাল পাঁচটায় বর্ধিত সময়ের আবেদন নেয়া শুরু হয়। আগামী ১১ জানুয়ারি বিকাল তিনটায় সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

উচ্চ আদালতের নির্দেশে সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশির) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

তিনি বলেন, বয়সের কারণে যেসব শিক্ষার্থী আবেদন বঞ্চিত ছিল তারাও আবেদন করতে পারছে। এরফলে ষষ্ঠ শ্রেণির প্রার্থীদের আবেদনের আর বাধা থাকছে না। পাশাপাশি সফটওয়্যার খুলে দেয়ায় নানান কারণে অন্য যারা আবেদন করতে পারেনি তারাও এই সময়ে আবেদন করতে পারছে।

জানা গেছে, গত ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর ৪৪টিসহ সারাদেশের সাড়ে ৩শ’ হাইস্কুলে ভর্তির লক্ষ্যে অনলাইনে আবেদন নেয়া হয়। ঘোষণা অনুযায়ী ৩০ ডিসেম্বর আবেদনকারীদের লটারি কার্যক্রমও সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু উল্লেখিত বয়সের নীতিমালার কারণে অনেক শিক্ষার্থীই ভর্তি হতে পারছিল না। কারণ ২০১৭ সালের ১৫ নভেম্বরের শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালায় বলা হয়- প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ৬। সেটি ধরে অনলাইন সফটওয়্যারে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ধরা হয়েছে ন্যূনতম ১১। ফলে যাদের বয়স এর কম ছিল তারা আবেদন ফরম পূরণ করতে পারছিল না।

এমন শিক্ষার্থীদের মধ্যে মুন্সিগঞ্জের একজনের বাবা মিজানুর রহমান উচ্চ আদালতে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদেশে ভর্তিতে বয়সের সময়সীমা নির্ধারণ করে ২০১৭ সালের ১৫ নভেম্বরের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031