IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> শিক্ষা >> লিড নিউজ >> স্কুল খোলার প্রস্তুতি শুরু

স্কুল খোলার প্রস্তুতি শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনার কারণে প্রায় ১০ মাস ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়েগুলো বই বিতরণের জন্য খোলা হয়েছে। শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠছে শিক্ষাঙ্গন।

গত ১ জানুয়ারি থেকে সারাদেশে নতুন বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এবার কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তুক উৎসব না হলেও, ৩১ ডিসেম্বর ভার্চ্যুয়ালি বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরদিন থেকে স্কুলগুলোতে বই বিতরণ শুরু করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক এ এম মনসুর আলম জানান, এভাবেই বিদ্যালয়গুলো চালু করার প্রস্তুতি শুরু হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আংশিকভাবে হলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতির মাধ্যমে ক্লাস শুরু করা হবে।

মহাপরিচালক আরও বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে প্রতিদিন বিদ্যালয় খোলা হচ্ছে। শিক্ষকরা উপস্থিত থেকে বই বিতরণ করছেন। মাঠ কর্মকর্তাদের এ কার্যক্রম মনিটরিং করতে নির্দেশনা দেয়া হয়েছে।’

অন্যদিকে, ১২ দিন ধরে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ প্রসঙ্গে মাউশির মহাপরিচালক অধ্যাপক মো. গোলাম ফারুক বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি শেষ করা হয়েছে। সরকারি ঘোষণা এলেই সেটি বাস্তবায়ন করা হবে। বর্তমানে ১২ দিন ধরে বিতরণ কার্যক্রম চলছে।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা, সংক্রমণ রোধ, দূরত্ব বজায় রাখাসহ নানা ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news