IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২০ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> শিক্ষা >> শেকৃবি রেজিস্ট্রারকে ভিসির দায়িত্ব, উচ্চশিক্ষায় বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা

শেকৃবি রেজিস্ট্রারকে ভিসির দায়িত্ব, উচ্চশিক্ষায় বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারকে (শেকৃবি) ভিসির রুটিন দায়িত্ব প্রদান করায় উচ্চশিক্ষায় বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা ব্যক্ত করে সংগঠনটি।

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারকে (শেকৃবি) ভিসির রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ যে, উক্ত কর্মকর্তা একজন প্রশাসনিক কর্মকর্তা-শিক্ষক নন। স্বাধীন বাংলাদেশে ইতিপূর্বে একজন প্রশাসনিক কর্মকর্তাকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে উপাচার্যের দায়িত্ব প্রদানের ঘটনা কখনোই ঘটেনি।

এতে আরও বলা হয়, শেকৃবিতে বেশ কিছুদিন ধরে উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদ খালি রয়েছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের সব পদ খালি থাকার বিষয়টি অচিন্তনীয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়োগের দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষক-কর্মকর্তাদের বেতনভাতা প্রদানের প্রয়োজনে এ ধরনের দায়িত্ব প্রদানের বিষয়টি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে যে, উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার একটি চরম দৃষ্টান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃপক্ষের এ ধরনের অবহেলা ও বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্তে গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের পদক্ষেপের ফলে উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বাধীনতা লাভের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর উদ্যোগে অত্যন্ত দ্রুততার সঙ্গে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করে ১৯৭৩ সালে যে সব আদেশ/অধ্যাদেশ জারি করা হয়েছিল তা সমুন্নত রাখা আমাদের সবারই দায়িত্ব বলে আমরা মনে করি। কাজেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবাইকে যত্নবান থাকার আহ্বান জানাই। একইসঙ্গে শেকৃবির শীর্ষ পদসমূহে দ্রুত নিয়োগ প্রদান করে উক্ত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমের পরিবেশ নিশ্চিত করার জন্য জের দাবি জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30