IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ
Home >> শিক্ষা >> ১০ উপজেলার ঝড়ে পড়া শিশুদের জন্য ৭০০ বিদ্যালয় স্থাপন

১০ উপজেলার ঝড়ে পড়া শিশুদের জন্য ৭০০ বিদ্যালয় স্থাপন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুুর : নওগাঁর মহাদেবপুরসহ ১০টি উপজেলার ঝড়েপড়া শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষে ৭০০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এসব বিদ্যালয়ে ২১ হাজার ৪শত ৫৮ জন ঝড়ে পড়া শিশু প্রাথমিক শিক্ষা গ্রহনের সুযোগ পাচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের (পিইডিপি-৪; সাব-কম্পোনেন্ট ২.৫) আওতায় কারিতাস বাংলাদেশ এ শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে।

এ প্রোগ্রামের মাধ্যমে জেলার মহাদেবপুর, রাণীনগর, নওগাঁ সদর, বদলগাছী, পত্নীতলা, ধামইরহাট, সাপাহার, পোরশা, মান্দা ও নিয়ামতপুর উপজেলার ৯১টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় ঝরেপড়া, শিক্ষা বঞ্চিত এবং বিদ্যালয় বহির্ভূত ৮-১৪ বছর বয়সী শিশুদের এ শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে। গত সোমবার খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি আনুষ্ঠানিকভাবে এ শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ আবু রেজা।

আরও উপস্থিত ছিলেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক দিলীপ কুমার সরকার, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা, ডেপুটি ম্যানেজার (মনিটর) দীপক এক্কা, জেলা প্রোগ্রাম ম্যানেজার আবুল বাশার মোল্লা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031