IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> সাহিত্য >> টপ নিউজ >> আজ কথাসাহিত্যিক জগদীশচন্দ্র গুপ্তের জন্মদিন

আজ কথাসাহিত্যিক জগদীশচন্দ্র গুপ্তের জন্মদিন

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত উপমহাদেশের অন্যতম বাঙালি ঔপন্যাসিক এবং ছোটগল্পকার জগদীশ চন্দ্র সেনগুপ্তের (জগদীশ গুপ্ত) জন্মবার্ষিকী আজ। মূলত কথাসাহিত্যিক হলেও সাহিত্যিক জীবনের শুরুতে কবিতা লিখেছেন ও একটি কবিতা সংকলনও প্রকাশ করেছিলেন তিনি।

তিনি ১৮৮৬ সালের ৫ জুলাই বাবার কর্মস্থল কুষ্টিয়া জেলার আমলাপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার খোর্দ মেঘচারমি গ্রামে। বাবা কৈলাশচন্দ্র গুপ্ত কুষ্টিয়া আদালতের বিশিষ্ট আইনজীবী ছিলেন।

কলকাতা সিটি কলেজিয়েট স্কুল থেকে ১৯০৫ সালে ম্যাট্রিক পাস করেন। এরপর কলকাতা রিপন কলেজে ভর্তি হন। ১৯০৭ সালে এফ.এ পরীক্ষা দিয়ে কলেজের পাঠ ত্যাগ করেন। পরে কলকাতা কমার্শিয়াল ইন্সটিটিউট থেকে শর্টহ্যান্ড ও টাইপরাইটিং শিক্ষা গ্রহণ করেন।

বীরভূম জেলার সিউড়ি জজকোর্ট এবং উড়িষ্যার সম্বলপুরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে টাইপিস্টের চাকরি করেন কয়েক বছর। পরবর্তীতে কলকাতার ‘জাগোস ইঙ্ক’ নামের ফাউন্টেন পেনের কালি তৈরির একটি কারখানা খোলেন। ব্যবসায় উন্নতি করতে না পেরে ১৯২৭ সালে বোলপুরের চৌকি আদালতে আবারো টাইপিস্টের চাকরিতে যোগদান করেন। সেখানে একটানা ১৭ বছর চাকরি করার পর ১৯৪৪ সালে অবসর গ্রহণ করেন। এরপর কুষ্টিয়ায় বসবাস করতে থাকেন। ১৯৪৭ সালে দেশবিভাগের পর কুষ্টিয়া ছেড়ে কলকাতায় চলে যান ও সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন।

তিনি তার সাহিত্যে প্রাচীনতাকে ত্যাগ করে এক নতুন ভাবনা চিন্তার জন্ম দিয়েছেন। তার রচনায় এসেছে ধারালো তীক্ষ্ণতা; যা প্রচলিত ভাবকে অনেক ক্ষেত্রেই প্রবল আক্রমণে ছিন্নভিন্ন করে দিয়েছে। প্রচলিত মূল্যবোধের আস্থার অভাব, মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, গভীর পর্যবেক্ষণ শক্তি তার রচনাকে অনন্য মাত্রা দিয়েছে। তিনি মূলত কথাসাহিত্যিক হলেও সাহিত্য জীবনের শুরুতে কবিতা লিখেছেন ও একটি কবিতা সংকলন প্রকাশ করেছেন। তার লেখা তখনকার বিখ্যাত পত্রিকা ‘বিজলী’, ‘কালিকলম’, ‘কল্লোল’ প্রভৃতিতে প্রকাশিত হয়। বাংলা কথাসাহিত্যে আধুনিকতার প্রবর্তক তিনি। গল্প ও উপন্যাসের ক্ষেত্রে প্রকাশভঙ্গির স্বাতন্ত্র্যের জন্যে সাহিত্যিক মহলে বিশিষ্ট স্থান পেয়েছিলেন।

গভীর জীবনবোধ, সুঠাম কাহিনিবিন্যাস ও চরিত্রচিত্রণের নৈপুণ্যে তার ছোটগল্প সমৃদ্ধ হয়েছে। জগদীশ গুপ্তের গল্পগ্রন্থগুলোর মধ্যে- বিনোদিনী, রূপের বাহিরে, শ্রীমতি, উদয়লেখা, শশাঙ্ক কবিরাজের স্ত্রী, মেঘাবৃত অশনি, স্বনির্বাচিত গল্প ইত্যাদি উল্লেখযোগ্য।

উপন্যাসের মধ্যে রয়েছে- অসাধু সিদ্ধার্থ, লঘুগুরু, দুলালের দোলা, নিষেধের পটভূমিকায়, কলঙ্কিত তীর্থ, রোমন্থন ইত্যাদি।

জগদীশচন্দ্র গুপ্ত ১৯৫৭ সালের ১৫ এপ্রিল মৃত্যুবরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news