IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণমোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণরাজশাহী মহানগর সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদানজেলা পরিষদ প্রশাসককে গণঅধিকার পরিষদের নেতার ফুলেল শুভেচ্ছামোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানাবানেশ্বর ড্যাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহততানোরের সীমান্তবর্তী মোহনপুরে অদৃশ্য ক্ষমতার বলে চলছে পুকুর খননের হিড়িক, প্রশাসনের নীরবতাদুর্গাপুরে অবৈধ তেল মজুদের অভিযোগে জব্দ করে নির্ধারিত মূল্যে বিক্রি করলেন এসিল্যান্ডগোদাগাড়ীতে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণনিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্তরাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার বিদায়, ফুল দিয়ে শ্রদ্ধা জানান এমপি মিলনদীর্ঘ দিন পর মশা নিধনে ফগার মেশিন ব্যবহার শুরু করলো রাসিকপ্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ছেড়েছেন প্রধানমন্ত্রী

লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ছেড়েছেন প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য (ইউকে) ও কমনওয়েলথ দেশের রাজা ও রাণী হিসেবে তৃতীয় চার্লসের এবং তার পত্নী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সময় বৃস্পতিবার সকালে লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওয়াশিংটন ডিসির ডুল্লেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে যাত্রা করে। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানাও তার সঙ্গে রয়েছেন। যুক্তরাষ্ট্র্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ৪ মে ২৩টা ৪০ মিনিটে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী কমনওয়েলথ নেতাদের একটি অনুষ্ঠান এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান এবং মার্কিন ব্যবসায়ী নেতাদের সাথে গোলটেবিল বৈঠক, বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে বেশ কয়েকটি বৈঠক ও একটি নাগরিক সংবর্ধনাসহ কিছু পার্শ্ব ইভেন্টে যোগ দেন।

তিনি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানের টোকিওতে চার দিনের সরকারি সফর শেষে ২৯ এপ্রিল ওয়াশিংটন পৌঁছেন।

এর আগে ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ভিভিআইপি ফ্লাইট (বিজি১৪০৩) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে জাপান বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা এবং রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে।

প্রধানমন্ত্রীর জাপান সফরকালে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়াদি, মেধাসম্পদ, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আটটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পর একই দিনে তিনি তার জাপানি সমকক্ষ ফুমিও কিশিদার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ২৬ এপ্রিল শেখ হাসিনা জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী ২৭ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য চার জাপানি নাগরিকের কাছে ‘ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার’ হস্তান্তরের পাশাপাশি একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন ও কমিউনিটি সংবর্ধনায়ও যোগ দেন।

টোকিও সফরকালে প্রধানমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির পাশাপাশি জাইকা, জেট্রো, জেবিক, জেবিপিএফএল ও জেবিসিসিইসি নেতৃবৃন্দের সাথে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেন।

তিনি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে এবং জাপানি স্থপতি তাদাও আন্দোর সঙ্গেও বৈঠক করেন। প্রধানমন্ত্রী আগামী ৯ মে লন্ডন থেকে ঢাকা ফিরবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728