IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান
Home >> রাজশাহী >> মোহনপুরে সরকারী জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

মোহনপুরে সরকারী জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

মোহনপুরে সরকারী জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে সরকারী জমি দখলের অভিযোগ পাওয়া। এব্যাপারে বুধবার (১০ জানুয়ারী) এলাকাবাসির পক্ষে বেশ কয়েকজন ব্যক্তি জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোহনপুর উপজেলার ফুলশো গ্রামের মৃত জব্বার আলীর ছেলে সাবের আলী একজন ভূমিদস্যু। মোহনপুর উপজেলার কেশর মৌজায় বিএস ১৬৪০, ১৬৫০, ১৬৫১ ১৬২১, ১৬৩৮ দাগগুলো বাংলাদেশ সরকারের সড়ক ও জনপদ নামে রেকর্ডভুক্ত সম্পত্তি। উক্ত দাগ গুলোতে সাবের আলী অবৈধভাবে দখল করে ৫ তলা ভিতসহ ভবন ও দোকানপাট নির্মাণ করেছে। এছাড়াও কেশরহাটের সরকারী খাস জমি প্রায় ১৭ বিঘা অবৈধভাবে দখল করেসাবের আলী প্রায় ২০০ টি দোকান, মার্কেট ও ভবন নির্মাণ করেছে। যেখান থেকে তার ভাড়া বাবদ মাসিক আয় প্রায় ৫০ লাখ টাকা উত্তোলন করেন।

সাবের আলী ও তার বাহিনীর ভয়ে স্থানীয় লোকজন মুখ খুলতে সাহস পায় না। বিভিন্ন অপকর্মে ও বিষয়ে তার বিরুদ্ধে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। জনস্বার্থে উপরোক্ত বিষয়ে খতিয়ে দেখা দরকার বলে স্থানীয়রা মনে করেন।

অভিযোগে আরও বলা হয়, এছাড়াও বর্তমানে সাবের আলী নওগাঁ রোর্ড কেশরহাট পৌরসভা পেট্রল প্যাম্প পার্শ্বে হিরো মোটরসাইকেল শোরুমের সাথে পাঁকা ৫ তলা বিশিষ্ট বাড়ী নির্মাণ করছেন। কেশরহাট পৌর মার্কেটের পার্শ্বে প্রায় ৩ বিঘা জায়গার উপর ভরাট দিয়ে ঘর নির্মাণের পরিকল্পনা আছে তার। বিষয়গুলো নিয়ে স্থানীয় লোকজন এসি ল্যান্ড ও ইউএনও অফিসে অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি।

এদিকে, ১৬২১ নং দাগ সরকারী প্রজাতন্ত্রেও সম্পত্তি ১/৩ নং খতিয়ান যা ব্যক্তি সাবের আলী নামে বিএস রেকর্ডে অন্তভুক্ত হয়েছে। কিন্তু আরএস রেকর্ড অনুযায়ী উক্ত সম্পত্তির মালিক খন্দকার রফিকুল ইসলাম তার নিকট হইতে বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগ এ্যাকুয়ার করে নিয়েছে। অথচ সরকারী সেই সম্পত্তি বিএস রেকর্ডে ১৬২১ নং দাগ সাবের আলীর নাম অন্তভূক্ত হয়েছে যা সঠিক নয়। যাহা তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে। বিষয়টি দ্রæত খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার জন্য সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031