IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দসিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ; ইউএনও বরাবর লিখিত অভিযোগচাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> বেতন কাটায় আন্দোলনে বিমান বাংলাদেশের পাইলটরা

বেতন কাটায় আন্দোলনে বিমান বাংলাদেশের পাইলটরা

ধূমকেতু নিউজ ডেস্ক : বেতন কাটায় আন্দোলনে নেমেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা। তারা চুক্তির অতিরিক্ত কোনো কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ কর্মসূচির কারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দোহাগামী এবং সাড়ে ৭টায় দুবাইগামী ফ্লাইট যথাসময়ে ঢাকা ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি মাহবুবুর রহমান জানান, দেড় বছর আগে বিমানে সবার বেতন কাটার সিদ্ধান্ত হয়েছিল। অন্যদের বেতন আবার আগের মতো দেয়ার সিদ্ধান্ত হলেও পাইলটদের ক্ষেত্রে তা হয়নি।

তিনি আরও জানান, এজন্য গত জুলাই মাসেও পুরো বেতনের দাবিতে পাইলটরা ধর্মঘটের হুমকি দিয়েছিলেন। কিন্তু বিমান কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলনে যায়নি। কিন্তু এতো দিনেও কোনো ব্যবস্থা না নেওয়ায় পাইলটরা সিদ্ধান্ত নিয়েছে, বিমানের সঙ্গে তাদের যে চুক্তি, তার বাইরে তারা কোনো কাজ করবে না।

বিমান ও বাপার চুক্তি অনুযায়ী, পাইলটরা মাসে আট দিন ছুটি পান। তাদের সর্বোচ্চ ৭৫ ঘণ্টা উড়োজাহাজ চালানোর কথা। বেতন কর্তনের কারণে সোমবার থেকে এরচেয়ে বেশি সময় বিমান না চালানোর কর্মসূচি পালন করছেন পাইলটরা। তবে এ বিষয়ে বিমান কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

করোনা মহামারিতে লকডাউনে গত বছর বিমান চলাচল বন্ধ হয়ে যায়। আয় বন্ধ হওয়ায় গত বছরে মে মাসে বিমান কর্তৃপক্ষ কর্মীদের বেতন ২৫ শতাংশ কমিয়ে দেয়। তবে পাইলটরা বলছেন, ২০ শতাংশ ওভারসিজ ভাতা বন্ধ হওয়ায় তাদের বেতন ৪৫ শতাংশ পর্যন্ত কমে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ