IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউরোপকে ‘ঠাণ্ডায় জমিয়ে’ দেওয়ার হুমকি

ইউরোপকে ‘ঠাণ্ডায় জমিয়ে’ দেওয়ার হুমকি

ধূমকেতু নিউজ ডেস্ক : বুধবার একটি বাণিজ্য ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি রাশিয়ার গ্যাস ও তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয় তাহলে ইউরোপে গ্যাস-তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হবে।

রাশিয়ার জ্বালানির মূল্য নির্ধারণ করে দেওয়ার চিন্তা-ভাবনাকে ‘স্টুপিড’ হিসেবে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি হুশিয়ারি দিয়েছেন, এর মাধ্যমে তেল-গ্যাসের দাম আরও বেড়ে যাবে।

গত সপ্তাহে জি-৭ জোট রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিতে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছায়।

পুতিন বলেছেন, যদি এটি কার্যকর করা হয় তাহলে রাশিয়া তার জ্বালানি চুক্তি থেকে সরে আসবে।

এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট বলেন, চুক্তির পরিপন্থি কোনো কিছু হলে রাজনৈতিক সিদ্ধান্ত কি আসবে? হ্যাঁ, আমরা সেগুলো পূরণ করব না। যদি আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু যায় আমরা কোনো কিছু সরবরাহ করব না। আমরা গ্যাস, তেল, কয়েল, হিটিং তেল কিছু দেব না।

রাশিয়ার শুধুমাত্র একটি কাজই করার ক্ষমতা থাকবে, যোগ করেন পুতিন।

তিনি আরও বলেন, রাশিয়ার জনপ্রিয় রুপকথার মতো, আমরা নেকড়ের লেজকে ঠাণ্ডায় জমিয়ে দেওয়ার শাস্তি দেব।

নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন বন্ধ হওয়ার জন্য জার্মানি ও পোল্যান্ডকে দায়ী করেন পুতিন। তিনি বলেন, ইউরোপের গ্যাস যাওয়ার অন্যন্য মাধ্যম জার্মানি-পোল্যান্ড বন্ধ করে দিয়েছে।

তাছাড়া নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেছেন পুতিন। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা জ্বরে ভুগছে পশ্চিমারা। যা তাদের নিজ দেশের মানুষদেরই ক্ষতি করছে।

তিনি আরও জানান, রাশিয়াকে একা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটি ব্যর্থ হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31