IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানে বাবার গুলিতে ছেলে নিহত

পাকিস্তানে বাবার গুলিতে ছেলে নিহত

গুলি করে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে গত বুধবার শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে যায় পাকিস্তান। খেলা শেষে সেই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে উল্লাসে মাতেন পাকিস্তানের নাগরিকরা। আর এতেই ঘটে যায় বিপত্তি। উল্লাস করতে গিয়ে দেশটিতে বাবার গুলিতে ছেলে নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

খালিজ টাইমস জানিয়েছে, পাকিস্তানের জয়ের ম্যাচে উল্লাস করতে গিয়ে তিনজন নিহত ও নারীসহ চারজন আহত হয়েছে।

পুলিশ জানায়, পেশোয়ারের মাতনি আদিইজাই নামক এলাকায় পাকিস্তানের জয় উদযাপন করতে গিয়ে কয়েক রাউন্ড গুলি চালান এক ব্যক্তি। আর সে গুলি গিয়ে লাগে তার ছেলে ও ছেলের বন্ধুর গায়ে। ঘটনাস্থলেই তারা মারা যান।

আরেক ঘটনায় দালজাক, নথিয়া এবং কোটলা মহসিন খান এলাকা থেকে গুলিবিদ্ধ তিন নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর অভিযানে নামে পুলিশ। বিভিন্ন জায়গা থেকে ৪১ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অনেকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র।

এদিকে জিও টিভি দাবি করছে, পাকিস্তানের জয়ের ম্যাচে উল্লাস করতে গিয়ে দুজন নিহত হয়েছে। এছাড়া তিনজন আহত হয়েছে।

বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। পাক বোলারদের দাপটে মাত্র ১২৯ রানেই শেষ হয়ে যায় আফগানদের ইনিংস। রান তাড়ায় পাকিস্তানও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। আফগান বোলারদের পাল্টা দাপটে ১৮.৫ ওভারে ১১৮ রানে পাকিস্তানের ৯ উইকেট পড়ে যায়।

শেষ ওভারে প্রয়োজন পড়ে ১১ রানের। ক্রিজে ছিলেন না স্বীকৃত কোনো ব্যাটার। জয়ের অপেক্ষায় যখন বুঁদ আফগানিরা তখন ১৯তম ওভারের প্রথম ২ বলে ২টি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন নাসিম শাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30