IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে ইজিবাইক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

ঝালকাঠিতে ইজিবাইক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ইজিবাইক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারী) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বড় কৈবর্তখালী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু শিক্ষার্থীর নাম ইউসুব খান ওরফে সিয়াম (৬)। সিয়াম উপজেলার গালুয়া এলাকার সৌদি প্রবাসী আল-আমিন খানের ছেলে ও গালুয়া সাহাবউদ্দিন নুরানী মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউসুব ও তার ১০ মাস বয়সী ছোট ভাই ইসমাইলকে নিয়ে তাদের মা মাহফুজা ইজিবাইকে করে উপজেলা সদরে আসছিল। ঘটনাস্থলে তাদের সামনে থাকা ইজিবাইকটি হঠাৎ ব্রেক করে। এ সময় পিছনে থাকা তাদের ইজিবাইকটি নিয়ন্ত্রণ করতে না পারলে সামনের ঐ ইজিবাইকের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেলে ইউসুব তার নিচে চাপা পরে। আর ছোট ভাই ইসমাইল রাস্তায় ছিটকে পরে আঘাত পায়। স্বজনরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় ও ইউসুবকে মৃত ঘোষণা করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলকচন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728