IMG-LOGO

মঙ্গলবার, ১৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরুফিনল্যান্ডের বর্ষবরণ উৎসব, প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির মিলনমেলাচাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আটক ১আজ পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে বাংলা বর্ষবরণপ্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মহাদেবপুরে খাল খননের উদ্বোধনবাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণীশুভ হোক ১৪৩৩ বঙ্গাব্দসন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা: এমপি রেজাউল ইসলাম রেজুকেশরহাট পৌরসভায় উন্নয়নমূলক প্রকল্পের জন্য স্বারক লিপি পেশ ও সম্বর্ধনানাচোলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিতপিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে কিছু থাকবে না- এমপি মোস্তাফিজুর রহমানপ্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরুসন্তানদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে -আনু এমপিমান্দায় নববর্ষের শুভেচ্ছা ব্যানার ভাঙচুরের অভিযোগজয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি রফিক-সম্পাদক রেজা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে মায়ের ওপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

ফুলবাড়ীতে মায়ের ওপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দেওয়া আনিকা পারভীন রুমি নামের এক কলেজ শিক্ষার্থীর চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (৫ মে) রাত সাড়ে ৯টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।

আনিকা ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে এবং ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করছেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক।

আনিকার ফুফু বিলকিস বেগম ও মামি নূরেমা আক্তার বলেন, গত বৃহস্পতিবার (৪ মে) বৃষ্টি হচ্ছিল। বেলা ১১ টায় আনিকার মা রুজিনা বেগম জমি থেকে এসে দেখেন তার উঠানে থাকা খড় ও খড়ি বৃষ্টিতে ভিজছে।

তিনি আনিকাকে ডেকে বলেন, সারাদিন ফোন নিয়ে সুয়ে থাকিস, বৃষ্টিতে খড় ও খড়ি ভিজছে তুলতে পারিস না? এ নিয়ে মা-মেয়ের বাকবিতণ্ডা সৃষ্টি হলে একসময় আনিকার মা রুজিনা বেগম ঘর থেকে দঁড়ি এনে বলেন এতো অশান্তির চেয়ে আমার মরে যাওয়া ভালো। এ কথা শুনে আনিকা দৌঁড়ে নিজ শয়নকক্ষে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সাথে দঁড়ি টানিয়ে ফাঁস লাগায়। এ দৃশ্য আনিকার ছোটভাই আয়মান হাসান দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। গ্রিলের দরজা হওয়ায় প্রায় আঁধাঘণ্টার প্রচেষ্টায় দরজা ভেঙে আনিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় আনিকাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। মরদেহ আনা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, শুনেছি আনিকা নামের একটি মেয়ে আত্মহত্যার চেষ্টা করে পরে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ বা মামলা করেন নি। অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031