IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছে
Home >> টপ নিউজ >> প্রবাস >> কর্ণাটকে বিজেপির পরাজয়

কর্ণাটকে বিজেপির পরাজয়

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী বছর লোকসভার নির্বাচন। ২০২৪ সালে নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির শেষের শুরু। কর্ণাটকে ভারতীয় জনতা পার্টির পরাজয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতার কালীঘাটের বাড়িতে দাঁড়িয়ে এমন প্রতিক্রিয়াই জানালেন। এর সঙ্গে কর্ণাটকবাসীকে এই জয়ের শুভেচ্ছা জানালেন।

শনিবার (১৩ মে) বলিউড সুপারস্টার সালমান খান মমতা ব্যানার্জীর কালীঘাটের বাড়িতে দেখা করতে আসেন। দেখা করে বেড়িয়ে আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণাটকে বিধানসভা নির্বাচন নিয়ে মত প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ঔদ্ধত্যের বিরুদ্ধে রায় দিয়েছেন সাধারণ মানুষ। অহংকার, দুর্বিষহ ব্যবহার ও এজেন্সি পলিটিক্সের বিরুদ্ধে রায় দিয়েছেন সাধারণ মানুষ। আসলে এটা নো ভোট টু বিজেপি হয়েছে।

এরপর তিনি আরও বলেন, এটা বিজেপির শেষের শুরু। এরপর মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় আছে। সেখানেও বিজেপির পরাজয় নিশ্চিত। ফলে ২০২৪ সালের নির্বাচনে বিজেপির জয়ের কোনো আশা নেই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির শেষের শুরু এটা।

উত্তরপ্রদেশে কেন বিজেপি ক্ষমতায় আসবে না তার ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বলেন, কোথা থেকে ভোট পাবে ওরা? উওরপ্রদেশের যোগী আদিত্যনাথের জামানায় মানুষ ভয়ে আছে। সেখানে অখিলেশ ভালো কাজ করেছে। আর ওদের আছে উত্তরপ্রদেশ ও গুজরাট। কিন্তু ভারতের আরও যেসব রাজ্য রয়েছে, কর্ণাটক, চেন্নাই, তেলেঙ্গানা, বিহার, বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খন্ড, দিল্লি, মুম্বাই, পাঞ্জাবসহ অনেক রাজ্যেই ক্ষমতায় নেই বিজেপি। আগে একটা চূড়ান্ত সময় ছিল। এখন আর তারা আসন পাবে না। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ১০০ আসনও পাবে না।

কেন্দ্রীয় সরকার এজেন্সি দিয়ে বিজেপি বিরোধী রাজ্য গুলোকে কন্ট্রোল করতে চাইছে কিন্তু পারছে না, এই দাবি করেছেন মমতা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো মমতা বলেন, ওরা বলেছে আমার বাড়িতে এজেন্সি পাঠিয়ে দেবে। আমি সেই লড়াই করবো। আমি মনে করি মানুষ এটা মেনে নেবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news