IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দসিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ; ইউএনও বরাবর লিখিত অভিযোগচাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেল ৩টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামের যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে অভিযাত্রী ক্লাব প্রাঙ্গণে এ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল্লাহ সিরাজের সঞ্চালনায় এবং এস. এম. মমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ওসি আহসানুজ্জামান বলেন, “মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এটি গ্রাম থেকে গ্রামে মহামারির মতো ছড়িয়ে পড়ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, যুবসমাজের এমন সচেতনতামূলক উদ্যোগ প্রশংসার দাবিদার। এ ধরনের কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে মাদক নির্মূলের নামে কোনো ধরনের ‘মব জাস্টিস’ বা আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এরশাদ আলী, তায়েজ মণ্ডল, সুলতান মাহমুদ শুভসহ সাংবাদিক, স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ-যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ