IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলা ফ্লাইট‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়, অভিযোগ থানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮পুঠিয়ার মন্দিরে জায়গা দখলমুক্তমহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ
Home >> নগর-গ্রাম >> নাটোরে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধা

নাটোরে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধা

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হলো নাটোরে। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় পুলিশ লাইন্সে আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়, শহরে বের হয় শোভাযাত্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার শরিফ উদ্দীন, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের এবং সিআইডি’র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই।

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম প্রতিরোধ গড়ে তোলে পুলিশ বাহিনী। স্বাধীন বাংলাদেশে দেশের মানুষকে নিরাপদ রাখতে, শান্তি-শৃংখলা সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশের সদস্যরা। কর্তব্যরত অবস্থায় দায়িত্ব পালনে মৃত্যুর ঝুঁকি নিতেও কার্পণ্য করেন না তাঁরা। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেপথ্য কারিগর হিসেবে দেশের স্থিতিশীলতা রক্ষা করে যাবে পুলিশ বাহিনী।

আলোচনা সভায় দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় মৃত্যবরণকারী নাটোর জেলার ১৪ জন পুলিশ সদস্যবৃন্দের পরিবারকে সম্মাননা প্রদান করা হয় এবং মৃত্যুবরণকারী পুলিশ সদস্যবৃন্দের স্মরণে পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728