IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?
Home >> নগর-গ্রাম >> আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং নারায়নগঞ্জ ও ভোলায় পুলিশের গুলিতে বিএনপি নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে গতকাল বুধবার আত্রাই বেইলি ব্রিজ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কর্ণেল (অব.) আব্দুল লতিফ খান।

তিনি বলেছেন, খুন গুম ও নিপীড়ন করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। সরকার পতনের জোয়ার শুরু হয়েছে। আন্দোলনের মাধ্যমে জনবিচ্ছিন্ন এ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃরুদ্ধার করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক নান্নু, যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু, বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু, আমিনুল হক বেলাল, আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, তছলিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, ফৌজদার শফিকুল ইসলাম বেলাল, আব্দুল মান্নান সরদার, ছাইফুল ইসলাম, যুবদলের আহ্বায়ক একরামুলবারী রঞ্জু, আশরাফুল ইসলাম লিটন, খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের আজাদুর রহমান, ছাত্রদলের শাকিল আহমদ, শাব্বির আহমদ আদর প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031