IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত

গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মামলার আসামি আটক করতে গিয়ে হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নে বিবিষন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক শওকত আলী ও শাহরিয়ার হোসেনের নেতৃত্বে ২ জন কনস্টেবল ওই গ্রামে একটি মামলার পলাতক আসামিদের আটক করতে গেলে গ্রামবাসী তাদের উপর হামলা চালায়। এ সময় পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী (২৫) গুরুত্বর আহত হয়। তাকে রামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, সিঙ্গাবাদ পাথার বিলের ইজারাদার মামনুর রশিদের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত আলী ও উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন ২ জন কনস্টেবলকে নিয়ে ওই গ্রামে আসামি আটক করতে গেলে গ্রামের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে তাদের লাঠির আঘাতে একজন পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী আহত হয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930