IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

ভোট নির্বাচন ব্যালট

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী আসনের উপ- নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি উপজেলা নিয়ে গঠিত এ নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের সংখ্যা ১৮০ টি । সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে ভোটগ্রহণ শেষে বিভিন্ন অভিযোগ সাংবাদিকদের নিকট এসেছে।

তন্মধ্যে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ সরকার প্রাথমিক বিদ্যালয়, রহনপুর হাজী আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়, বহিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোমস্তাপুর ইউনিয়নের গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, আলীনগর ইউনিয়নের আলীনগর মাদ্রাসায়, ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের সাঠিয়ারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামবাড়িয়া ইউনিয়নের বরগাছি উচ্চ বিদ্যালয়, নাচোল উপজেলার নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের আপেল ও অপর স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চুর মাথল প্রতীকের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, ভোটগ্রহন শেষে রিটার্নিংকর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, কেন্দ্রগুলোতে গড় ২৫-৩০ শতাংশ ভোট পড়েছে।

এছাড়া, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় ও খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত কেন্দ্রে দুটিতে নৌকারকর্মী সমর্থকরা আপেল প্রতিকের কর্মী সমর্থকদের মারধর করেছে বলে অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে আপেল প্রতীকের কর্মী মোস্তাক হাসান বলেন, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের নামের স্লিপ দেয়ার কাজে ব্যস্ত ছিলাম। এমন সময় নৌকার কর্মী মুকুল সরকার, বাইরুল ও জিয়ার নেতৃত্বে অপর অপর কর্মী সমর্থকরা আমাদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আমাদের কর্মী আহত হয়। এক পর্যায়ে তারা আমাদেরকে মেরে তাড়িয়ে দেয়। এমনকি তারা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব কম ছিল।

খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ফিরোজ আলী জানান, তার কেন্দ্রের ভিতরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্ৰহণ চলছে। কেন্দ্রের বাইরের পরিবেশ সম্পর্কে আমার ধারণা নেই।

সকল অভিযোগের বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের সাথে যোগাযোগের জন্য সাংবাদিকদের তার বাড়িতে ডেকে পাঠানো হয়। পরে সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি তাঁর বাড়ির প্রধান ফটক বন্ধ করে দিয়ে সাংবাদিকদের বিকেল ৪ টার পরে যোগাযোগের পরামর্শ দেন। পরে তিনি আর সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেননি।

নৌকার প্রার্থী জিয়াউর রহমান জানান, ভোটকেন্দ্র থেকে ভোটারদের বা কোন প্রতিপক্ষ কোন প্রার্থীর এজেন্টকে বের করে দেয়ার তথ্য সঠিক নয়। নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও দুপুরের পর এ চিত্র পাল্টে যাবে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এলাকাভেদে ২৫-৩০ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান। নিবাচনী পরিবেশে সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দর রয়েছে। কিন্তু ভোটারদের উপস্থিতি কম। ভোটকেন্দ্রের ভোটারদের আনার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, নির্বাচন কমিশনের নয়। ফোনে বা মৌখিকভাবে প্রার্থীদের অভিযোগ পাওয়ার সাথে সাথে সকল সমস্যার সমাধান করা হচ্ছে। কোথায় কোন সংঘর্ষ, কোন প্রার্থীর এজেন্টকে বের করে দেয়া বা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031