ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার তাঁতইর বাখরপুর কওমী হাফেজিয়া সালাফিয়্যাহ মাদ্রাসায় হিফয সমাপ্তকারী প্রথম ছাত্রকে পাগড়ি প্রদান ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ ফেব্রæয়ারী) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠতি বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জবই হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, সহদল পাড়া বেগম হালিমা শিশু সদন নূরানী হাফেজিয়া ক্কওমী মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন, শিরন্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন, আলহাজ্ব মাওলানা নোমান আলী, তাঁতইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা এরতাজ আলী, কোষাধ্যক্ষ তোজাম্মেল হক, পাগড়ি প্রাপ্ত হাফেজ আহমেদুল্লাহ সূফীর পিতা আব্দুল আলিমসহ সকল অবিভাবকগণ।
উক্ত মাদ্রাসা থেকে হিফয সমাপ্তকারী প্রথম শিক্ষার্থী হাফেজ আহমেদুল্লাহ সূফীর ভবিষ্যৎ সফলতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


