IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> নগর-গ্রাম >> মুন্ডুমালা পৌর মেয়রের ভ্রমন বিলাস মিশ্রপ্রতিক্রিয়া

মুন্ডুমালা পৌর মেয়রের ভ্রমন বিলাস মিশ্রপ্রতিক্রিয়া

ধূমকেতু প্রতিবেদক, তানোর : বিগত ও চলতি বছরে বেতন পাননি মুন্ডুমালা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা, অথচ মেয়র সাইদুরের পছন্দের কাউন্সিলরদের নিয়ে ভ্রমন বিলাসের খবরে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার রাতে হাইস গাড়ী নিয়ে কয়েক দিনের ভ্রমন বিলাস করছেন মেয়র সাইদুর। শুধুমাত্র পছন্দের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরের ভাগ্যে এভ্রমন বিলাস। মেয়রের এমন এক গুয়েমি কান্ডে চরম ক্ষুব্ধ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। কারণ এর আগেই ভ্রমন হয়েছে সবাইকে নিয়ে।

কিন্তু বর্তমান মেয়র কেন এমন সফর করছেন, এর হেতু কি ইত্যাদি ইত্যাদি প্রশ্ন পৌরবাসীর মাঝে বিরাজ মান। বিশ্বব্যাপী মন্দা আর এসময় কিভাবে ভ্রমন বিলাস, দিতে পারেনা বেতন কেন ভ্রমন এসব প্রশ্নের উত্তর খুজে পাচ্ছেনা কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এক কর্মচারী ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত ২০২২ সালে কোন বেতন দেয়নি। বছর ধরে বেতন ভাতা না পেলে সংসার কিভাবে চলবে। যারা বেতন নিয়োমিত পাচ্ছেন তাদের সংসার চলছেনা। কারন নিত্যপণ্যের বাজারের অবস্থা কি সবার জানা। বেতনের উপর নির্ভর সংসার। বাজারে বাকি খেতে খেতে খাতায় ধরছেনা। দোকানির সামনে যাওয়া যাচ্ছে না। বাড়িতেও চলে আসছে দোকানিরা। সংসারে প্রতি সময় গোলমাল হতেই আছে। মনে করেছিলাম ২০২৩ সালে হয় তো বেতন পাব। কিন্তু এখনো মিলেনি। ঘরে চাল ডাল নেই, তিন বেলা খাওয়া জুটছেনা। আর মেয়র প্রায় ৮ দিনের ভ্রমন বিলাস করছেন। তিনি যদি একটু চিন্তা করত আমাদের সংসার কিভাবে চলে তাহলে এমন ভ্রমন বিলাস করত না। ভ্রমনের টাকা তো মেয়র ব্যক্তিগত ভাবে দিবে না, পৌরসভার কোন না কোন ফান্ড থেকেই খরচ করবে। অতীতে ভ্রমন হয়েছে সবাই মিলে। কিন্তু ব্যতিক্রম এবারে।

ভ্রমনকারী এক কাউন্সিলরের কাছে টাকার উৎস কোথায় কি ভাবে ভ্রমন বিলাস জানতে চাইলে তিনি জানান, এসব মেয়র জানে, আমরা কিছুই বলতে পারব না।

ভ্রমনে না যাওয়া আরেক কাউন্সিলর জানান, যেখানে বছর পার হলেও বেতন দিতে পারেনি পৌরসভা। সেখানে ৭-৮ দিনের ভ্রমন কতটা যুক্তিক। সে বিষয়ে মেয়রের ভাবা উচিৎ ছিল। আবার মন্দার সময় এমন বিলাশি ভ্রমন ঠিক হয়নি।

আপনি জাননি কেন জানতে চাইলে তিনি জানান, প্যানেল মেয়র দায়সারা ভাবে বলেছে কিভাবে যাব। ভ্রমনের অর্থ কে দিবে জানতে চাইলে তিনি জানান অর্থের বিষয়ে মেয়র ভালো বলতে পারবেন। কেউ তো ব্যক্তিগত তহবিল থেকে নিয়ে যাবে না। কোন না কোন প্রকল্প থেকেই খরচ দেখানো হবে। কারন পৌরসভা শায়িত্ব শাসিত, খাতা কলমে ঠিক রাখলেই হবে।

পৌর সচিব আবুল হোসেন জানান, আমি ছিলাম না, আজ এসেছি, ভ্রমনের বিষয়ে তেমন ভাবে জানিনা। তবে শুনেছি ব্যক্তিগত ভাবে গেছে। এক কাউন্সিলর বলে। তবে মেয়র সাইদুরকে মোবাইল করা হলে রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ