IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়, অভিযোগ থানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮পুঠিয়ার মন্দিরে জায়গা দখলমুক্তমহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ‘মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মাদ্রাসা শিক্ষক

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মাদ্রাসা শিক্ষক

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন নওগাঁর রাণীনগরের আল আমিন দাখিল মাদ্রাসার শরীর চর্চা বিষয়ক শিক্ষক হারুনুর রশিদ (৫০)। সম্প্রতি বিভিন্ন অনিয়মের অভিযোগে মাদ্রাসা সুপার সাময়িক ভাবে বরখাস্ত করেন তাকে। তিনি উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আজাহার আলী শেখের ছেলে।

বৃহস্পতিবার সকালে সান্তাহার রেলওয়ে থানার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের দক্ষিণে কলাবাড়িয়া নামক স্থানে চিলাহাটি হতে ছেড়ে আসা ঢাকাগামী নতুন ডাউন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুন তারিখে তার বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠান প্রধান। এরপর থেকেই তিনি মানসিক ভাবে হতাশাগ্রস্থ ছিলেন। আজ সকালে তিনি কোলাবাড়িয়া নামক স্থানে একটি চা-স্টলে পানি খাচ্ছিলেন। এসময় ট্রেন আসা মাত্রই হাতে থাকা পানির গ্লাস নিয়েই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হতাশার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে অনেকে ধারণা করছেন। এদিকে এই ট্রেনটি উদ্বোধনের আজ প্রথম দিনে বাণিজ্যিক ভাবে চিলাহাটি থেকে সান্তাহার স্টেশন হয়ে ঢাকায় চলাচল শুরু করেছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728