IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণরহনপুরে পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতারকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতরাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণসিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতিস্ত্রী বাড়ি ফিরে না আসায় অভিমানে স্বামীর আত্মহত্যাপ্রশাসক পদে মনোনয়নের দৌড়ে-নাচোলে বিএনপির পাঁচ জনসিংড়ায় ৬০০ পরিবারের মাঝে জামায়াতের মেয়র প্রার্থীর ঈদসামগ্রী বিতরণরাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তামশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রেকার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনরাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহতসিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণমোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণরাজশাহী মহানগর সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদানজেলা পরিষদ প্রশাসককে গণঅধিকার পরিষদের নেতার ফুলেল শুভেচ্ছা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : বাড়ী থেকে লিচু নিতে যাওয়ার পথে দিনাজপুরের ফুলবাড়ীতে দ্রুতগামী পাইপবোঝাই ট্রাকের ধাক্কায় হামিন রহমান (৪০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুন) সকাল ৮টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া নামকস্থানে (ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক) দুর্ঘটনাটি ঘটে।

নিহত হামিন রহমান নাবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পলি মির্জাপুর গ্রামের বুদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে লিচু আনার জন্য অটোরিকশা নিয়ে চিরিরবন্দরে যাচ্ছিলেন হামিন রহমান৷ পথিমধ্যে পুটকিয়া নামকস্থানে দিনাজপুরগামী (ঢাকা মেট্রো- ট-১৩-৫৫৩৮) ছিনা-মুন্নি নামে পাইপবোঝাই একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক হামিন রহমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই হামিন রহমানের মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। ট্রাক চালক ও সহোযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728