IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সিএনজি মুখোমুখি সংর্ঘষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সিএনজি মুখোমুখি সংর্ঘষে নিহত ২

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট-কানসাট আঞ্চলিক রাস্তার সোনাজল নামক স্থানে পিকআপ ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকাল পৌণে ৮ টার দিকে সোনাজোল হিরো ইটভাটার কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে এক নারী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে এক পুরুষ নিহত হন। তারা দুজনই সিএনজির যাত্রী। দুর্ঘটনার পর থেকেই চালকদ্বয় পলাতক রয়েছে।

নিহতরা হলেন, উপজেলার গোহালবাড়ী এলাকার ইদ্রিসের মেয়ে ফাতেমা খাতুন (৪৩) এবং ধরমপুর এলাকার শমসেরের ছেলে হেলাল (৩৫)।

আহতরা হলেন, উপজেলার হোসেনভীটা গ্রামের ইসরাইলের ছেলে নজরুল (৩৭), একই গ্রামের মৃত বাহাদুরের ছেলে ইসরাইল (৬৫) এবং বীরেশ্বরপুর গ্রামের রাকিবের ছেলে নাইম (২৩)।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, শনিবার ভোরে ভোলাহাট মেডিকেল মোড় থেকে কানসাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রী ভর্তি একটি সিএনজি ভোলাহাট কানসাট সোনাজোল রাস্তার হিরো ইটভাটার কাছে পৌঁছিলে কানসাট থেকে ছেড়ে আসা একটি পিকআপের (ঢাকা-মেট্রো-ন ১৫-৪৬৪৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির যাত্রী ফাতেমা ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি ৪ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে হেলালের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু পথিমধ্যে নাচোলে তার মৃত্যু হয়। এছাড়া আহতরা ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এদিকে সংঘর্ষের পরপরই পিকআপ ও সিএনজি চালক পলাতক থাকলেও পিকআপ ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ