IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে বিশেষ ট্রেন

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে বিশেষ ট্রেন

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে রংপুর বিভাগের সবকয়টি জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর জনসভায় মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেজন্য রেলওয়ে পশ্চিমাঞ্চল (লালমনিরহাট) ৮টি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে।

এদিকে এ সফরকে কেন্দ্র করে দিনাজপুরেও বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে ব্যানার ফেস্টুন। চলছে দফায় দফায় মিটিং। এককথায় রংপুর অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে।

বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। ১৩ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর উপলক্ষে রেলওয়ে পশ্চিমাঞ্চল (লালমনিরহাট) থেকে আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনগুলো বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত রংপুরে আসবে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে আটটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে। সেগুলো হলো- পঞ্চগড় স্পেশাল, ঠাকুরগাঁও স্পেশাল, দিনাজপুর স্পেশাল, বুড়িমারী স্পেশাল, লালমনিরহাট স্পেশাল, উলিপুর স্পেশাল, কুড়িগ্রাম স্পেশাল ও বোনারপাড়া স্পেশাল ট্রেন।

তিনি জানান, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা রেলের ভাড়া প্রদান সাপেক্ষে ট্রেনগুলো ব্যবহার করবেন। ট্রেনগুলো সকাল সোয়া ৯টা থেকে ১২টার মধ্যে রংপুরে পৌঁছাবে।

জানা গেছে, আগামী ২ আগস্ট রংপুর জেলায় যাতায়াতের জন্য পঞ্চগড়-রংপুর, ঠাকুরগাঁও-রংপুর, দিনাজপুর-রংপুর, বুড়িমারী-রংপুর, লালমনিরহাট-রংপুর, উলিপুর-রংপুর, কুড়িগ্রাম-রংপুর ও বোনারপাড়া-রংপুর রুটে মোট ৮টি ট্রেন জনসভায় আগতদের সুবিধার্থে চলাচল করবে। এই ট্রেনগুলো সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টার মধ্যে সব স্টেশন থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যাবে।

রংপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুগুলি বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে বিশেষ ৮টি ট্রেন চলাচল করবে। আমরা এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। স্টেশনের চারটি লাইনের বাইরে অতিরিক্ত ট্রেনগুলো মীরবাগ ও শ্যামপুর স্টেশনে রাখা হবে। সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বুধবার কুড়িগ্রাম এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি রয়েছে। অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলো সময়মতো চলাচল করবে বলেও জানান তিনি।

রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুর জনসমুদ্রে পরিণত হবে। আমরা ধারণা করছি ১০ লাখেরও বেশি লোক তাতে অংশ নেবেন। সাধারণ মানুষের সমাবেশে অংশ নেওয়ার সুবিধার্থে ৮টি রুটে নিয়মিত ১০টি ট্রেন ছাড়াও ৮টি বিশেষ ট্রেন চলাচল করবে। ভাড়া প্রদান সাপেক্ষে নেতা-কর্মীরা এই ট্রেন সার্ভিস ব্যবহার করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031