IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে দোকান ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ

রাণীনগরে দোকান ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে একটি মুদি দোকান ঘর ভাংচুর করে প্রায় এক লাশ ৩০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাটরাসিন সিংগারপাড়া গ্রামে।

ভুক্তভোগি ওই গ্রামের নিজাম উদ্দীন দপ্তরীর ছেলে জান্টু দপ্তরী অভিযোগ করে বলেন, তার বাড়ীর জায়গা ছোট ভাই জামিরুলের কাছে বিক্রি করেছেন। কিন্তু বাড়ীর বারান্দায় ডাস্কো সংস্থার সহায়তায় একটি মুদি দোকান ঘর করে ব্যবসা করে আসছিলেন। এরই মধ্যে ছোট ভাই জামিরুল দপ্তরী দোকান সরিয়ে নিতে বার বার তাগাদা দেয়। কিন্তু জায়গা না থাকায় দোকান সরিয়ে নিতে দেরি হচ্ছিল। এঘটনায় প্রায় দেড় মাস আগে গ্রামে গ্রাম্য বৈঠক বসলে ওই বৈঠকে ৪৫দিন সময় চেয়ে নেন তিনি। এরই মধ্যে জান্টুর স্ত্রীর পায়ে গরম তেল পরে পা পুড়ে যাওয়ায় সময় মতো দোকান ঘর সরে নিতে পারেননি।

তিনি আরও বলেন, রোববার সকালে গ্রামের রেজাউল ইসলামসহ কয়েকজন মাতাব্বরের উপস্থিতিতে ভাই জামিরুল দোকান ভেঙ্গে নেয়ার জন্য চাপ দেয়। এসময় আরো একদনি সময় চাইলেও সময় না দিয়ে দোকান ঘর ভাংচুর করে নগদ টাকাসহ প্রায় একলাখ ৩০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করেন জান্টু। এঘটনায় তিনি রোববার রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে জামিরুল ইসলাম অভিযোগ অস্বিকার করে বলেন, দীর্ঘ দিন ধরে আমার জায়গা জবর দখল করে রেখেছিল ভাই জান্টু। গ্রামে বৈঠক করে সময় নিলেও সময় মতো দোকান ঘর সরে নেয়নি। পরে মাতাব্বরদের উপস্থিতিতে জান্টু নিজেই ঘর ভেঙ্গে নিয়ে আমার ঘারে দোষ চাপাচ্ছে।

গ্রাম্য মাতাব্বর রেজাউল ইসলাম বলেন, জামিরুল আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে জামিরুল ও তার লোকজন ঘর ভেঙ্গে দিয়েছে। তবে ঘরে কোন মালামাল ছিলনা বলে দাবি করেন তিনি। তবে ঘর ভাংতে গ্রামের কেউ হুকুমও দেয়নি বলে জানিয়েছেন তিনি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে সেখানে একজন অফিসারকে পাঠানো হয়েছিল। যেহেতু ঘটনাটি নিজেদের মধ্যে তাই উভয় পক্ষ বসে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031