IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় ফের নেসকো উপকেন্দ্রে শর্ট সার্কিট

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নওগাঁয় ফের নেসকো উপকেন্দ্রে শর্ট সার্কিট

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের (নেসকো) উপকেন্দ্রের প্যানেল বোর্ডে আবারো শর্টসার্কিট হয়েছে। এতে বেশ কয়েকটি তার পুড়ে যাওয়ায় সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা থেকে নওগাঁ ও পাশ্বর্বতী বগুড়া জেলার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যা চরম দূর্ভোগে ফেলেছে স্থানীয়দের। এর আগে গত মঙ্গলবার (২৫ জুলাই) একই সমস্যায় টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো এই উপকেন্দ্রের ১৪টি ফিডারে।

জানা যায়, নেসকোর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের প্যানেল বোর্ডে শর্টসার্কিটে কন্ট্রোল সিস্টেমের বেশ কয়েকটি তার পুড়ে যাওয়ায় গত মঙ্গলবার (২৫ জুলাই) টানা ১০ ঘন্টা নওগাঁ ও পাশ্বর্বতী জেলা বগুড়ার বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো। পরে রাজশাহী থেকে নেসকোর প্রটেকশন টিম এসে ক্রুটি সারিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে। ওই মূহূর্তে চরম বিপাকে পড়েছিলো এ দুই জেলার বাসিন্দারা। এরপর গত ৫দিন মাঝেমধ্যে লোডশেডিং হলেও একটানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

তবে সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা বাজা মাত্রই আবারও সেই দুর্বিসহ পরিস্থিতিতে পড়তে হয় নওগাঁ নেসকোর আওতাধীন ১৪টি ফিডারের গ্রাহকদের। প্রথমে এই বিদ্যুৎ বিভ্রাটকে স্বাভাবিক লোডশেডিং মনে করলেও দুপুর গড়াতে লাগলে উপকেন্দ্রে আবারো শর্টসার্কিটের ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন নওগাঁ ও পাশ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলা এবং সান্তাহার পৌরসভায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকার বাসিন্দারা।

নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লার বাসিন্দা তমা আক্তার বলেন, এসএসসি পরীক্ষার্থী মেয়েকে সময়মতো প্রাইভেট কোচিংয়ে নিয়ে যেতে হয়। বিকেল ৩টায় কোচিং ছিলো। টানা দুই ঘন্টা যাবত বিদ্যুৎ নেই। তাই সময়মতো বের হতেও পারলাম না। না খেয়েই মেয়েটাকে কোচিংয়ে পাঠাতে হয়েছে। এভাবে প্রতি সপ্তাহে বিদ্যুতের সমস্যা আমাদের জন্য অসহনীয় হয়ে উঠেছে।

শহরের তাজের মোড় এলাকার খামারী ফিরোজ হোসেন বলেন, আমার মুরগীর খামারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখতে হয়। এমনিতেই নেসকোর লোডশেডিংয়ে অতিষ্ট এর মধ্যে আবারো দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ। ডিজেল দিয়ে জেনারেটর চালাতে বাড়তি খরচ গুনতে হচ্ছে। ঠিক কতক্ষণ পর বিদ্যুৎ আসবে সেবিষয়ে জানতে অভিযোগ কেন্দ্র ও কন্ট্রোল রুমের যোগাযোগ করা হলে কেউই কথা বলতে চাইছে না। নেসকোর এমন অপেশাদার ব্যবহার অপ্রত্যাশিত অপরাধ বলে মনে করেন তিনি।

এবিষয়ে নেসকো নওগাঁ বিক্রয় ও বিতরণ (উত্তর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন বলেন, উপকেন্দ্রের প্যানেল বোর্ডের কন্ট্রোল সিস্টেমের কিছু তার পুড়ে যাওয়ায় সবকটি ফিডারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজশাহী থেকে আবারো প্রটেকশন টিমকে আসতে বলা হয়েছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

সপ্তাহ না পেরোতেই আবারও শর্ট সার্কিট হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, কোথায় কিভাবে শর্ট সার্কিট হচ্ছে তা বুঝে উঠা যাচ্ছে না। সমস্যাটির মূল কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। আশা করছি রাজশাহী থেকে প্রটেকশন টিম এসে টেকসই সমাধান করে দিয়ে যাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031