IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> নগর-গ্রাম >> প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করছেন : খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করছেন : খাদ্যমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপির আমলে ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীর মানুষ অবহেলিত ছিল। সেই অবহেলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের সহযোগিতা করে স্বাবলম্বী করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২ আগস্ট) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মোড় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের মাঝে ষাড় বাছুর, গো-খাদ্য, হাঁস ও হাঁসের ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে সুফলভোগী ১৩০টি পরিবারের মাঝে ষাড় বাছুর ও ১৬৬টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস বিতরণ করা হয়।

খাদ্যমন্ত্রী আরও বলেন, দেশের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নমুখী মূলস্রোতে সম্পৃক্ত করার লক্ষ্যে নওগাঁসহ দেশব্যাপী এই কার্যক্রম চলমান রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এখন আর আগের দিনের মতো নেই। তারা নিজেদের বদলে ফেলছে। উন্নয়ন হচ্ছে তাদের জীবনমানের। বাড়ছে শিক্ষার হার। আর এসব সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরলস প্রচেষ্ঠার জন্য।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আজকে যেসব ষাড় বাছুর ও হাঁস বিতরণ করা হয়েছে এসব পালনের মাধ্যমে মানুষের আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের পাশাপাশি ওই এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। এছাড়া কর্মসংস্থানের ফলে নারীর আয় বাড়বে এবং ক্ষমতায়ন ঘটবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার আহ্বানও জানান মন্ত্রী।

উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জ হোসেন, উপজেলা প্রাাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ।

পরে প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার তার নিজস্ব তহবিল থেকে ৮৫ হাজার টাকার চেক, জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় উপজেলার ২৮২ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ, এডিবি প্রকেল্পর আওতায় ১৬ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031