IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> নগর-গ্রাম >> বেনাপোলে আনিকা নিহতের ঘটনায় সহপাঠিদের মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় নিহত সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী আনিকা

বেনাপোলে আনিকা নিহতের ঘটনায় সহপাঠিদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, বেনাপোল : বেনাপোল মেইন সড়কে বড় আঁচড়া মোড়ে ট্রাক চাপায় আনিকা আক্তার শরিফা (১৩) নামে এক স্কুল ছাত্রী নিহতের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

বুধবার (২ আগষ্ট) বেলা ১২টার বেনাপোল পৌরসভার গার্লস স্কুল ও কাষ্টমস্ হাউজের সামনের এলাকায় মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুব্ধ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, পণ্য ভর্তি একটি ট্রাক ভারতে রপ্তানীর উদেশ্যে বেনাপোল দিয়ে চেকপোস্ট রপ্তানী মাঠে যাচ্ছিল। একই সময় বেনাপোল বড় আঁচড়া গ্রামের ফেরী ব্যবসায়ী আলমগীর হোসেনের মেয়ে ও বেনাপোল গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী আনিকা বিপরীত দিক থেকে ভ্যানে করে স্কুলে আসছিল। এসময় ওই ট্রাক সরাসরি ভ্যানকে চাপা দিলে আনিকার কোমড় এর উপর দিয়ে চাকা চলে গেলে স্কুল ছাত্রী ঘটনার স্থলেই নিহত হয়।

পরে বেনাপোল পোর্ট থানা পুলিশের অনুরোধে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে তাদের অবস্থান তুলে নিয়ে ক্লাসে ফিরে যান।

দুর্ঘটনায় নিহত আনিকার সহপাঠী জানান, আমরা আমাদের সহপাঠীর মৃত্যুর দৃষ্টান্ত মূলক বিচার দাবি করছি। আজ নিরাপদ সড়কের দাবিতে সবাই আন্দোলনে নেমেছি। সরকারের কাছে আমাদের একটাই দাবি সরকার যেন আমাদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করেন।

বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক রমজান আলী নিহত স্কুল ছাত্রীর পরিবারের ক্ষতিপূরণ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, রাস্তা সংস্কার ও নিরাপদ সড়কের দাবি করেন তিনি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী আনিকার নিহতের প্রতিবাদে ও বিচার দাবিতে তার সহপাঠীরা বেনাপোল-যশোর মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছিল। আমরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ট্রাক ও চালক গ্রেপ্তার হওয়ায় পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031