IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে গ্রীন ভয়েস নারী ফুটবল দলের মানববন্ধন

নারী ফুটলারদের উপর হামলা

ধামইরহাটে গ্রীন ভয়েস নারী ফুটবল দলের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে গ্রীন ভয়েস নারী ফুটবল দলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের উপজেলা পরিষদ গেটের সামনে খুলনার বটিয়াঘাটায় স্থানীয় ৪ জন নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন পালন করেন নারী ফুটবলাররা।

প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েসের প্রতিনিধি মাশেকুল ইসলাম, ধামইরহাট গ্রীন ভয়েস নারী ফুটবল দলের প্রশিক্ষক মোহাম্মদ আলী, আগ্রাদ্বিগুন ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক আবু সুফিয়ান খান বাবু, গ্রীন ভয়েস আগ্রাদ্বিগুন শাখার সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ, নারী ফুটবল দলের টিম লিডার সুরভী মার্ডি, খেলোয়ার, অনামিকা কিস্কু, অনিতা বাস্কে, বর্ষা, শিউলী প্রমুখসহ গ্রীন ভয়েসের বিভিন্ন সদস্য ও নারী ফুটবলারবৃন্দ।

উল্লেখ্য, ২৯ জুলাই বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে চার নারী ফুটবলারকে মারধর করেন স্থানীয় কয়েকজন। তাঁরা তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির খেলোয়াড়। একাডেমির এক সদস্যের ছবি তার পরিবারের সদস্যদের দেখানোর ঘটনাকে কেন্দ্র করে তাদের মারধর করা হয়। এতে আহত হয় চার নারী ফুটবলার মঙ্গলী বাগচী, সাদিয়া নাসরিন, হাজেরা খাতুন ও জুঁই মÐল।

দেশের আলোচিত পরিবেশবাদী সংগঠণ গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, স্থানীয় নারী ফুটবলারদের ফুটবল খেলাকে কেন্দ্র করে খুলনার বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা গ্রামে বিভাগীয় অনুধ্ব-১৭ নারী ফুটবল দলের ৪ জনের উপর হামলা করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য কাজ, আমরা গ্রীন ভয়েসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031