IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটক
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬

ধূমকেতু নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে তিন নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (১২ আগস্ট) রাতে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সাদিকুল (২৮), মো. হাশেম আলী (৪০), মোছা. সাবিনা বেগম (৪০), মো. নজরুল ইসলাম (৪৫), মো. মহসিন (২৭) ও মোছা. কমলা বেগম (৫০)। তাদের সবাইকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা হুমায়ুন কবির বলেন, আমার ভাবি সাবিনা পোশাক কারখানায় কাজ করেন। রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে গিয়ে দেখি সাবিনাসহ আরও কয়েকজন দগ্ধ অবস্থায় পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, আশুলিয়া থেকে গ্যাসের আগুনে দগ্ধ তিন নারীসহ ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে হাশেম আলীর শরীরের ৪৫ শতাংশ, নজরুল ইসলামের ৪৬ শতাংশ, সাদিকুল ইসলামের ৫০ শতাংশ, সাবিনা বেগমের ৫০ শতাংশ, কমলা বেগমের ২০ শতাংশ ও মো. মহসিনের ১০ শতাংশ পুড়ে গেছে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক ও একজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের ক্যাপের লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়েছিল। রান্নার সময় আগুনের স্পর্শ পেতেই তা বেড়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news