IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় ইউসুফ আলী নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পেশায় তিনিও ট্রাক চালক। নিহত ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের এনামুল হকের ছেলে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ট্রাকের চালক ও ট্রাকটি জব্দ করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে ইউসুফ আলী মোটরসাইকেল চালিয়ে সোনামসজিদ বন্ধরের দিকে যাচ্ছিলেন। ট্রাক টার্মিনাল পার হয়ে ওজন স্কেলের কাছে পৌঁছলে একই দিকে যাওয়া একটি খালি ট্রাক ইউসুফ আলীর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ আলী।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। চালকসহ ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031