IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলা ফ্লাইট‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়, অভিযোগ থানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮পুঠিয়ার মন্দিরে জায়গা দখলমুক্তমহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ
Home >> নগর-গ্রাম >> জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক আবু সালেহ

জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক আবু সালেহ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : দৈনিক নয়া দিগন্তের সিটি এডিটর, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশেনের সাবেক দুইবারের সফল সভাপতি, হাজারো সাংবাদিকদের আশ্রয় স্থল, সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক নেতা, সৎ নির্ভীক সাংবাদিক আবু সালেহ আকনের জন্মদিন শনিবার (৩০ সেপ্টেম্বর)।

জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে।

১৯৭৭ সালের এই দিনে ঝালকাঠি জেলার রাজাপুর থানার নারিকেল বাড়িয়া গ্রামে আবু সালেহ আকন জন্মগ্রহণ করেন। বাবা আইউব আলী আকন ও মা আনোয়ারা খানমের তিন সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। ব্যাক্তিগত জীবনে তার স্ত্রী মাহমুদা ডলি, তিনিও পেশায় একজন সাংবাদিক। এক ছেলে ও এক কন্যা সন্তানের বাবা।

আবু সালেহ আকন ১৯৯২ সালে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি, ১৯৯৪ সালে রাজাপুর সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে ১৯৯৭ সালে অনার্স এবং ১৯৯৯ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

এরপরে ১৯৯৭ সালের এপ্রিলের ২ তারিখে দৈনিক জনতায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর একই বছরের শেষের দিকে তিনি দৈনিক সংগ্রামে নিজস্ব প্রতিবেদক, ১৯৯৮ সালে দৈনিক ইনকিলাবে নিজস্ব প্রতিবেদক ও ২০০৪ সালের আগস্টে দৈনিক নয়া দিগন্তে নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি একই পত্রিকায় বিশেষ প্রতিনিধি, চিফ রিপোর্টার এবং বর্তমানের সিটি এডিটর পদে উন্নীত হন।

তিনি সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ মানবাধিকার বিষয়ক সাংবাদিকতা পুরস্কার, নয়া দিগন্তের সেরা রিপোর্টের পুরস্কারসহ বিভিণ্ন পুরস্কার অর্জন করেন। এছাড়া নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ও সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে এই সাংবাদিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর ফলশ্রুতিতে তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর ২০০৯-২০১০ ও ২০১৩-২০১৪ কার্যবর্ষে সাধারণ সম্পাদক ২০১৭ এবং ২০১৮ সালে তিনি বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচত হন। বর্তমানে ঝালকাঠি সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আবু সালেহ আকন জানান, তার পছন্দের রং সবুজ ও ফুল হাসনা হেনা। খেতে ভালোবাসেন গরুর মাংস, সাদা ভাত ও ইলিশ মাছ। আর অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, গান শুনতে ও খেলাধূলা করতেই পছন্দ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728