IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজএনসিপি কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎপাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যুআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানা
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় পানিবন্দি এলাকা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

দেড় হাজার হেক্টর জমির ধান পানির নিচে

সিংড়ায় পানিবন্দি এলাকা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে নাটোরের সিংড়ায় ১৪৯০ হেক্টর জমির রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। পুরোপুরি নিমজ্জিত হয়েছে ৪৯২ হেক্টর জমির ধান। এদিকে উঁচু অঞ্চল থেকে নেমে এসে পানি আরও বেড়ে যাওয়ায় হুমকির মুখে রয়েছে কয়েক হাজার হেক্টর জমির বোনা ও রোপা আমন ধান।

শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তলিয়ে যাওয়া জমির ধান ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে নাটোর জেলার সিংড়া উপজেলার ১৪৯০ হেক্টর জমির বোনা ও রোপা আমন পানির নীচে তলিয়ে গেছে। উপজেলার ইটালি, চামারী, লালোর, শেরকোল, তাজপুর, চৌগ্রাম ও ছাতারদিঘী ইউনিয়নে বোনা ও রোপা আমন লাগিয়েছিলেন কৃষকরা। কিন্তু গত কয়েক দিনের একটানা ভারি বর্ষণে বন্যার পানি বেড়ে যাওয়ায় তলিয়ে যায় এসব এলাকার বোনা-রোপা আমন ধানসহ বীজতলা।

উপজেলা চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা চামারী ইউনিয়নের বিলদহর মৎস্যজীবি পাড়া, আনন্দনগর, ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি, ইটালী ইউনিয়নের তিশিখালী, চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর, ও বড়িয়া বিল পরিদর্শন করেন। এসময় অবৈধ সৌঁতিজাল ও বানা না দেওয়ার জন্য মৎস্যজীবিদের মাঝে গণসংযোগ ও প্রচারণা করেন উপজেলা চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান, উপ সহকারি কৃষি কর্মকর্তা শামিমা আকতার, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী কাজী মুসা, উপজেলা পরিষদের সিএ মাহবুব হাসান প্রমুখ।

সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, ভারি বর্ষণে এ উপজেলার প্রায় দেড় হাজার হেক্টর জমির ধান তলিয়ে যায়। এছাড়াও বিভিন্ন রাস্তা-ঘাট ডুবে গেছে। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। এছাড়াও সিংড়া উপজেলায় সৌঁতিজাল ও বানা না দেওয়ার জন্য গণসংযোগ করেছি। এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছি, চেষ্টা করবো সাধ্যমত সহযোগিতা করার জন্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031