IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

রাণীনগরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে আবু রায়হান (৪৫) নামে এক বিএনপি নেতার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা।

সোমবার (২৩ অক্টোবর) রাতে বাজার থেকে ফেরার পথে তার উপর এহামলা চালানো হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রায়হান উপজেলার বড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বড়গাছা গ্রামের মুন্টু মিয়ার ছেলে।

রায়হানের শ্যালোক তোহা বলেন, সোমবার রাত অনুমান ৮টা নাগাদ বড়গাছা বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে আমাদের বাড়ী একই এলাকার মালসন গ্রামে আসছিলেন। এসময় বড়গাছা-মালসন রাস্তার মাঝা-মাঝি পৌছলে তিনটি মোটরসাইকেল আরোহী পথরোধ করে পিছন থেকে ঘারে আঘাত করে। এর পর মাটিতে পরে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

তিনি জানান, বাম হাতের কব্জির একটু উপরে এমনভাবে কোপ মেরেছে যে, পুরোটা হার কেটে শুধু একটু মাংসের সাথে লেগে আছে। তবে কারা, কেন এহামলা চালিয়েছে তা বলতে পারেননি তিনি।

এব্যাপারে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ