IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণমোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণরাজশাহী মহানগর সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদানজেলা পরিষদ প্রশাসককে গণঅধিকার পরিষদের নেতার ফুলেল শুভেচ্ছামোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানাবানেশ্বর ড্যাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহততানোরের সীমান্তবর্তী মোহনপুরে অদৃশ্য ক্ষমতার বলে চলছে পুকুর খননের হিড়িক, প্রশাসনের নীরবতাদুর্গাপুরে অবৈধ তেল মজুদের অভিযোগে জব্দ করে নির্ধারিত মূল্যে বিক্রি করলেন এসিল্যান্ডগোদাগাড়ীতে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণনিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্তরাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার বিদায়, ফুল দিয়ে শ্রদ্ধা জানান এমপি মিলনদীর্ঘ দিন পর মশা নিধনে ফগার মেশিন ব্যবহার শুরু করলো রাসিকপ্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> ইঁদুর নিধন অভিযানে আঞ্চলিক পর্যায়ে শ্রেষ্ঠ সুজানগর

ইঁদুর নিধন অভিযানে আঞ্চলিক পর্যায়ে শ্রেষ্ঠ সুজানগর

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ এর উদ্বোধন এবং জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২২ এর পুরস্কার প্রদান করা হয়েছে। বগুড়ার হর্টিকালচার সেন্টার কনফারেন্স রুমে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মতলুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর।

অনুষ্ঠানে ইঁদুর নিধন অভিযানে ২০২২ সালে কৃতিত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরুপ আঞ্চলিক পর্যায়ে সুজানগর উপজেলা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় এক প্রতিক্রিয়ায় সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম প্রথমেই মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং পুরস্কারটি সুজানগর উপজেলাবাসীকে উৎসর্গ করেন।

এছাড়া তিনি যেন অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের কল্যাণে কাজ করে যেতে পারেন এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এদিকে আঞ্চলিক পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম রেজা, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উল্লেখ্য, শ্রেষ্ঠ উপ সহকারী কৃষি অফিসারের পুরস্কারটিও পেয়েছেন সুজানগর উপজেলার উপ সহকারী কৃষি অফিসার দেলোয়ার হোসেন এবং শ্রেষ্ঠ কৃষকের পুরস্কার পেয়েছেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নূরনগর গ্রামের কৃষক আনোয়ার হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728