IMG-LOGO

শুক্রবার, ২০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা বুলেটপোরশায় প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণকুষ্টিয়ায় ন/ব/জা/ত/কে/র ব/স্তা/ব/ন্দি লা/শ উদ্ধার১৯নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চান রুমনক্যান্সার আক্রান্ত হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতাবাগমারায় পীরগঞ্জ পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিতফুলবাড়ীতে ৫২৩ জন দুস্থ্য ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদাননিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণরাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরাফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারদুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণরহনপুরে পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতারকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতরাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার দোহারে বিএসটিআই’র অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সেমাই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-১১।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জয়পাড়া বৌ বাজার এলাকার একটি বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তৈরি করা হচ্ছিল সেমাই। বিভিন্ন মাধ্যমে খবর জানতে পেরে মঙ্গলবার সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ভেজাল সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪২ ও ৫০ ধারায় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় কারখানাটি।

সেমাই কারখানাটির মালামাল জব্দ করে নষ্ট করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রশাসনের ভেজাল বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728