ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেসরকারী সংস্থা কারিতাসের উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বেলা ৪টায় সিডিএসপি পাড়ইল এর হল রুমে এ আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুরুতে প্রার্থনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগষ্ট এ শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কারিতাসের এরিয়া ম্যানেজার মাইকেল বার এর সভাপতিত্বে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।
কারিতাসের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার (বিএনএফই) অমল তিগ্যার উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সিডিএসপি পাড়ইলের প্রকল্প ব্যবস্থাপক দিলিপ বাস্কে, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় আদিবাসী সমন্বয় পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বিশোদ মনি টপ্প।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত কারিতাসের সকল সদস্যদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন।



