IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সৌদি আরবের খেজুর বিতরণমান্দায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ১ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালারাজশাহী সিএনজি মালিক সমিতির আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ‘কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু’পোরশায় ইফার যাকাত ফান্ড থেকে ১৪ জনকে সাহায্য প্রদানপোরশায় প্রাণীসম্পদ দপ্তরের উদ্যেগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণনিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ‘ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে’কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হলেন একেএম আলী মহসীনআজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনআত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> করোনায় আরও ৪ হাজার মৃত্যু, সুস্থ আড়াই লাখ

করোনায় আরও ৪ হাজার মৃত্যু, সুস্থ আড়াই লাখ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে জেঁকে বসা করোনার আঘাতে দীর্ঘ হয়েই চলেছে মৃতের সারি। যেখানে গত একদিনেও চার হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সংক্রমণ ভয়াবহ রূপ নিলেও বেঁচে ফেরার সংখ্যা নেহায়েত কম নয়। গত ২৪ ঘণ্টায়ও প্রায় আড়াই লাখ রোগী সুস্থতা লাভ করেছেন। যা এদিনের আক্রান্তের তুলনায় অধিক।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ লাখ ৪২ হাজার ০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ১৭১ জনে দাঁড়িয়েছে। অপরদিকে নতুন করে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৩৬১ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ৯ লাখ ৩২ হাজার ৪৩১ জনে ঠেকেছে। 

অন্যদিকে, গত একদিনে সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৪৮ হাজার ৭১১ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ২ কোটি ১২ লাখ ৬৯ হাজার ছাড়িয়ে গেছে।  

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে সংক্রমণ মাত্রা ছাড়ায়। যেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে প্রাণহানি। আর ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে ভাইরাসটির শিকার ৬৭ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৯৯ হাজার ভুক্তভোগী।

সংক্রমণে দুইয়ে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৮১ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ২৭ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি বেড়ে ৮০ হাজার ৮০৮ জনে ঠেকেছে।

তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৩ লাখ ৫০ হাজারের কাছাকাছি। প্রাণহানি বেড়ে ১ লাখ ৩২ হাজার ১১৭ জনে দাঁড়িয়েছে। 

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ৬৮ হাজারের অধিক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৮ হাজার ৬৩৫ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। 

পেরুতে আক্রান্ত ৭ লাখ ৩৪ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩০ হাজার ৮১২ জন। 

কলম্বিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ প্রায় ২২ হাজার মানুষের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ১২৩ জনের। 

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৬ লাখ ৭২ হাজারের কাছাকাছি। এখন পর্যন্ত সেখানে প্রাণ গেছে ৭১ হাজার ৪৯ জন মানুষের।

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ১৫ হাজার ৪৯৯ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্তের ৫ লাখ ৯৪ হাজার ছুঁতে চলেছে। প্রাণ গেছে সেখানে ২৯ হাজার ৮৪৮ জনের।

আর্জেন্টিনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৫ হাজারের বেশি। প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৬৬৭ জন ভুক্তভোগী

চিলিতে হানা দিয়েছে ৪ লাখ সাড়ে ৩৬ হাজারের অধিক মানুষের দেহে। এর মধ্যে ১২ হাজার ১৩ জনের মৃত্যু হয়েছে।  

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৪ লাখ ৫ হাজারের কাছাকাছি। প্রাণহানি ঘটেছে ২৩ হাজার ৩১৩ জনের।

ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৩ লাখ ৮৭ হাজারের অধিক মানুষ। এর মধ্যে প্রাণ গেছে ৩০ হাজার ৯৫০ জনের। 

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৬৩৭ জন মানুষের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৭৫৯ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728