IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটক
Home >> বিনোদন >> বাবার পথে হাঁটছেন মারুফ

বাবার পথে হাঁটছেন মারুফ

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। অভিনেতা হিসেবে তার পরিচিতি কম নয়। এবার সেই পরিচয়ের বাইরে ভিন্নভাবে ফিরছেন তিনি। বাবা কাজী হায়াৎ এর মত তিনিও নির্মাতা হিসেবে হাজির হচ্ছেন। নাম চূড়ান্ত না হলেও একটি চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে। যা লিখছেন আব্দুল্লাহ জহির বাবু।

 

এ বিষয়ে মারুফ বলেন, ‘সিনেমা নির্মাণের পরিকল্পনা আমার বহুদিনের। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সেপ্টেম্বর থেকে সিনেমার শুটিং শুরু করব। পুরো সিনেমার কাজ হবে আমেরিকাতে। কলাকুশলীও থাকবে এখানকার। আশা করি, নায়ক হিসেবে যেমন সফলতা পেয়েছি, নির্মাতা হিসেবেও দর্শকদের মন জয় করতে পারব।’

 

তিনি আরও জানিয়েছেন, এরই মধ্যে চলচ্চিত্রের প্রযোজক খুঁজে পেয়েছেন তিনি। চলচ্চিত্রটি বাংলা এবং ইংরেজি ভাষাতে নির্মাণ করা হবে। বাংলাদেশের পাশাপাশি এটি মুক্তি দেওয়া হবে বিভিন্ন দেশে।

 

উল্লেখ্য, ২০০২ সালে ‘ইতিহাস’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালি জগতে পা রাখেন কাজী মারুফ। কাজী হায়াতের পরিচালনায় প্রথম চলচ্চিত্র দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি।

 

এরপর খুব অল্প সময়ে চলচ্চিত্রে শক্ত অবস্থান গড়ে তোলেন এই চিত্রনায়ক। তবে ২০১৫ সাল থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন এই নায়ক। এ সময়ের মধ্যে বিয়ে করে কাজী মারুফ বসবাস শুরু করেন আমেরিকায়। এবার নতুন করে তিনি ফিরছেন ভিন্নভাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news