IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিকের নয়া প্রশাসক রিটনকেঅভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনুরাসিকের নতুন প্রশাসকহলেন রিটনবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রীগোদাগাড়ীতে ব্যারিস্টার মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণপুঠিয়ায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানপুঠিয়ায় সরকারী ভাবে যাকাত বিতরণ সম্পন্ননন্দীগ্রামে ঈদের কেনাকাটায় নারীদের উপচে পড়া ভিড়গোদাগাড়ী পৌর এলাকায় মশার ভয়াবহ উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠছে মানুষব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবিদের ঈদ উপহারনিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণনাচোলে দু’ ছিনতাইকারী আটকরাজশাহীসহ আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগরাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণসিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানজীবিত থেকেও সরকারী খাতায় মৃত, তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বিএনপির মহাসমাবেশ নেতাকর্মী-সমর্থকে কানায় কানায় পূর্ণ নয়াপল্টন

বিএনপির মহাসমাবেশ নেতাকর্মী-সমর্থকে কানায় কানায় পূর্ণ নয়াপল্টন

ধূমকেতু নিউজ ডেস্ক : শুক্রবার দুপুর ২টা থেকে নয়াপল্টনে শুরু হওয়ার কথা বিএনপির মহাসমাবেশ। তবে মহাসমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে নয়াপল্টন এলাকায়। বেলা ১১টার আগেই নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়ক ভরে যায় নেতাকর্মী-সমর্থকে।

পল্টন, মতিঝিল, দৈনিক বাংলা, বিজয়নগর এলাকাতেও ব্যানার নিয়ে ছোট ছোট দলে অপেক্ষমাণ দেখা যায় বিএনপি সমর্থকরা।

অনেকে আবার রাত থেকেই অবস্থান নিয়েছেন মঞ্চের সম্মুখভাগে থাকার জন্য। ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড, গাজীপুর মহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা। সকাল থেকে আসা এসব ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলে নয়াপল্টন এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। এসময় তাদের হাতে লাল-সবুজের জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।

এদিকে প্রচণ্ড রোদের মাঝেও সমাবেশে এসেছেন হাজার হাজার কর্মী। তাদের উৎফুল্ল ও সাময়িক বিনোদন দিতে মূল সমাবেশ মঞ্চের পাশে করা হয়েছে জাসাসের মঞ্চ। সেখান থেকে শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় গাওয়া হচ্ছে গান ও কবিতা। এসব গান ও কবিতার মাধ্যমে সরকারের নানা সমালোচনাও করা হচ্ছে।

গানের মাধ্যমে গুণগান গাওয়া হচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের। সমালোচনা করা হচ্ছে সরকারের উন্নয়ন ও নির্বাচন ইস্যু নিয়ে। এতে নেতাকর্মীরা গানের তালে তালে নেচে গেয়ে সময় কাটাচ্ছেন।

মহাসমাবেশে আসা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে তারা মাঠে নেমেছেন। যতক্ষণ সরকার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। মহাসমাবেশ থেকে সর্বোচ্চ কঠোর কর্মসূচি প্রত্যাশা করছেন তারা

গাজীপুরের বিএনপি নেতা ইকবাল হাসান সরকার বলেন, ‘দফা এক, দাবি এক; শেখ হাসিনার পদত্যাগ।’ এই দাবি আদায়ে প্রয়োজনে রাষ্ট্রপতি ভবন ঘেরাও কর্মসূচি চাই। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা সরকার পদত্যাগ না করবে ততক্ষণ আমরা রাস্তায় আমরণ অবস্থান করবো।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারহান উদ্দিন আহমেদ বলেন, ১৫ বছর ধরে নির্যাতিত হচ্ছি। জনগণকে মুক্তি দিতে, জনগণের গণঅধিকার, ভোটের দাবি নিয়ে রাস্তায় এসেছি। আমাদের এক দফা, এক দাবি; শেখ হাসিনার পদত্যাগ। সরকারের পদত্যাগ ঘটিয়ে বাড়ি ফিরবো। কেন্দ্রীয় নেতাদের অনুরোধ করছি, প্রয়োজনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি দেন। আমরা রাস্তায় থাকবো।

শেরপুর জেলা যুবদল নেতা সাজ্জাদুল আলম বলেন, তত্ত্বাবধায়ক সরকারে অধীনে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এই দাবি আদায়ে রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728