IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানস্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মীনুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতিরমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবেরাজশাহীতে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ টাকার ক্ষয় ক্ষতিপুঠিয়ার তিন সার ব্যবসায়ীকে জরিমানা ২০ হাজার টাকাকুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা
Home >> রাজনীতি >> ‘শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছে’

শ্রীপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে শোক দিবসের স্মরণসভা

‘শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছে’

ধূমকেতু প্রতিবেদক, মচমইল : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর জন্য আশির্বাদ। তিনি ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ শান্তিতে আছে। নিরাপদে আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে স্বাধীনতা বিরোধীরা। দেশ স্বাধীন হলেও জাতির জনকসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার মধ্যে দিয়ে জাতিকে ধ্বংস করার চেষ্টা করা হয়। জাতির পিতাকে হারিয়ে করলেও তাঁর আদর্শকে হত্যা করা সম্ভব হয়নি। পরিবারের সবাইকে হারিয়ে বুকভরা শোক নিয়ে দেশবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। শেখ মুজিবের আদর্শ নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জাতির জনকের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি আরও বলেন, বাগমারায় ২০০৮ সালের আগে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করা হয়নি। ২০০৮ সালে বিপুল ভোটে নৌকার বিজয় ঘটায়। যারা ২০০৮ সালে নৌকার বিরোধীতা করেছে তারা আবারও সেই খেলায় মত্ত হয়ে উঠেছে। বিএনপি-জামায়াতের সাথে আতাত করে আওয়ামী লীগের এমপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছে। নৌকার নামধারীরা আজীবন নৌকার বিরোধীতা করে চলেছে। নৌকার বিরোধীতা করে লাভ নেই। বাগমারাবাসীর মনে নৌকা ঠাঁই করে নিয়েছে। যারা নৌকার বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নৌকার বিজয় হওয়ার পর থেকে বাগমারার প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। অন্ধকার বাগমারা এখন আলোকিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আবারও নৌকার বিজয় ঘটাতে হবে। নৌকার সাথে বিরোধীতা করা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিরোধীতা করা। স্বাধীনতার বিপক্ষে কাজ করা। যারা বেইমানী করবে তাদের ঠাঁই বাগমারায় হবে না। নির্বাচন এলেই কিছু ব্যক্তির ষড়যন্ত্র বেড়ে যায়। বাগমারার জনগণ কোন ষড়যন্ত্রকে ভয় পায় না। দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ঘটানোর আহŸান জানান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা হিবেসে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, রেজাউল হক, মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবু।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, এস.এম. এনামুল হক, হাচেন আলী, জাহেদুর রহিম মিঠু, মিজানুর রহমান, লোকমান আলী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক সালাউদ্দিন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু।

এছাড়াও কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, দপ্তর সম্পাদক এরশাদ আলী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক নুরুন্নাহার লাভলী, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা এবং আপামর জনসাধারণের উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728