IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল
Home >> রাজনীতি >> আমেরিকার কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি : খাদ্যমন্ত্রী

আমেরিকার কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি : খাদ্যমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : আমেরিকার কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি । জনগণের উপর তাদের বিশ্বাস নাই। আওয়ামী লীগ ভিসানীতির তোয়াক্কা করে না। আওয়ামী লীগের শক্তি জনগণ বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় নওগাঁর পোরশার শিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বাঙালি জাতিকে বিশ্বর কাছে সন্মানিত জাতি হিসেবে পরিচিত করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার অবদান মনে রাখতে হবে।

কৃষক ভর্তূকি মূল্যে সার পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রতি বস্তায় ৪ হাজার টাকা ভর্তূকি দেয়। দেশের উত্তরাঞ্চালের মঙ্গা চিরতরে দূর করেছে এই সরকার। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা আর বীর মুক্তিযোদ্ধাদের সন্মানী দিচ্ছে সরকার।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশের উন্নয়ন চোখে দেখে না। তাদের আমলে দেশ ৫ বার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা মানুষ পুড়িয়ে মেরেছে। জনগণ সন্ত্রাসীদের দলকে চায় না।

তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে সমর্থন দিন।তাঁকে আবারও প্রধানমন্ত্রী করুন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল সারের জন্য বিদ্যুৎ এর জন্য কৃষক গুলি করে মেরেছিল। শেখ হাসিনা বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিক চালু করে গরীব মানুষের কাছে স্বাস্থ্য সেবাকে আবারও ফিরিয়ে দিয়েছেন। এই কমিউনিটি ক্লিনিক মডেলের জন্য জাতিসংঘ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্মানিত করেছে। পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করে শেখের বেটি নিজেদের সক্ষমতা প্রমান করেছে।

মুর্শিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news