IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক
Home >> রাজনীতি >> নাচোলে আ.লীগের শান্তি সমাবেশ

নাচোলে আ.লীগের শান্তি সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে এক শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্ঠি ও ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা এক শান্তি সমাবেশের আয়োজন করে।

রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদ ডাক বাংলো চত্বর থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি শান্তি র‌্যালি পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও উপজেলা অওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নাচোল সরকারী কলেজ শাখার সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক সৈকত, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনসহ কৃষকলীগ, মৎস্যজীবি লীগের নেতাকর্মীবৃন্দ।

রোববার নাচোলে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কোন প্রভাব লক্ষ্য করা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news