IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সৌদি আরবের খেজুর বিতরণমান্দায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ১ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালারাজশাহী সিএনজি মালিক সমিতির আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ‘কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু’পোরশায় ইফার যাকাত ফান্ড থেকে ১৪ জনকে সাহায্য প্রদানপোরশায় প্রাণীসম্পদ দপ্তরের উদ্যেগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণনিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ‘ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে’কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হলেন একেএম আলী মহসীনআজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনআত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ড
Home >> রাজনীতি >> প্রতিটি পরিবারে আ.লীগের দুর্গ গড়ে তুলতে হবে : এনামুল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগমারা আওয়ামী লীগের সভা

প্রতিটি পরিবারে আ.লীগের দুর্গ গড়ে তুলতে হবে : এনামুল

প্রতিটি পরিবারে আ.লীগের দুর্গ গড়ে তুলতে হবে : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, কেন্দ্র কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হতে হবে। তাঁর নেতৃত্বকে অন্তরে ধারণ করতে হবে। জাতির জনকের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার পরও থেমে নেই স্বাধীনতা বিরোধী চক্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ। এই উন্নয়ন ধরে রাখতে নৌকার বিজয় ঘটাতে হবে। এরজন্য প্রতিটি পরিবারে আওয়ামী লীগের দুর্গগড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, কোন অপশক্তিকে ভয় করা যাবে না। আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। কারো ইশারাই নির্বাচন বন্ধ করা হবে না। নির্বাচন সময় মতোই হবে। দেশকে শান্তিতে রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটাতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহŸান জানান তিনি।

মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সদস্য হাচেন আলী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আফজাল হোসেন, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজামান টুকু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন. সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ সরকার, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, চেয়ারম্যান আজাহারুল হক, আনোয়ার হোসেন, মাজেদুল ইসলাম সোহাগ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, হাবিবুর রহমান মটর, আব্দুল জলিল, বকুল আলী খরাদী, আবুল কালাম আজাদ, আমজাদ হোসেন মৃধা, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, কেন্দ্র কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ঘটানো লক্ষ্যে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সে বিষয়ে ধারণা দেয়ার পাশাপাশি নৌকার বিজয়ে নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728