IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধনরাজশাহীতে ১৪ মাসে ১৭১ জন নারী ও শিশু নির্যাতিতমোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাগোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভাতানোরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিততানোরে তরুণ উদীয়মান যুবদল নেতা রাজার আয়োজনে দোয়া ও ইফতারবাঘায় বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল,ভ্রাম্যমান আদালতের ভয়ে দশ টাকা লোকসানে বিক্রিকুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যানাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিতসাবেক এমপি সামসুজ্জোহা খানের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিতফুলবাড়ীতে দুইশত অবৈধ্য স্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসনমান্দায় পাউবোর গাছ লুট সংক্রান্ত সংবাদের প্রতিবাদে সমাবেশরাজশাহী মহিলা দলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনরাজশাহীতে জাহানারা ইউনিয়নে ছাত্রদল নেতা মামুনুর রশিদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
Home >> রাজশাহী >> শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের শ্রদ্ধা

শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের শ্রদ্ধা

ধূমকেতু প্রতিবেদক : অধ্যক্ষের অবসর জনিত কারণে বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন কামরুজ্জামান। প্রথম কর্মদিবসে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান এর সমাধিতে বঙ্গবন্ধু কলেজ রাজশাহী পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, গভর্ণিং বডির সম্মানিত সভাপতি এ.এম.এম আরিফুল হক কুমার, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মিয়াজউদ্দিন, কোর্স কো-অডিনেটর ড. গিয়াস উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক জনাব শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক জনাব সুলতানা ওয়াহিদা জামান, শিক্ষক প্রতিনিধি হাসিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি জনাব এম.জি আজম প্রমুখ।

এছাড়াও অন্যান্য বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, ড. গিয়াস উদ্দিন। দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এর দীর্ঘায়ু কামনা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

কলেজের সভাপতি এ.এম.এম আরিফুল হক কুমার বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কলেজ সুনাগরিক গড়তে বিশেষ ভূমিকা রাখবে এই প্রত্যাশা।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, ১৯৯৫ সনে একটি বিরুদ্ধ সময়ে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়। কলেজ প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। কলেজটি প্রত্যাশা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখে আমরা সকলেই অভিভূত। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামানসহ গভর্ণিং বডির সম্মানিত সভাপতি, সম্মানিত সকল সদস্য, বিভিন্ন পর্যায়ের সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ, সম্মানিত শিক্ষকমণ্ডলী, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728