IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> রাজশাহী >> রাজশাহী মহিলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

রাজশাহী মহিলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযথ উৎসাহ ও উদ্দীপনায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদ্যাপন” উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর জন্মদিনের র‌্যালি কলেজের সূবর্ণজয়ন্তী স্মৃতি চত্বর থেকে কলেজের শহিদ মিনার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসে শেষ হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দেয়ালিকার মোড়ক উম্মোচন শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, কেক কাটা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন, এ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা।

অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর সারওয়ার জাহান।

এসময় উপস্থিত ছিলেন, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্মানিত সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা এবং ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোজাফফার হোসাইন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তাদের বক্তব্যের মাধ্যমে শিশুদের প্রতি বঙ্গবন্ধু’র অপরিমেয় ভালবাসা ও তাঁর সংগ্রামী জীবনের কথা এবং স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ে তাঁর অবদানের বিষয়টি ফুটে ওঠে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ