IMG-LOGO

বুধবার, ২২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশযুক্তরাষ্ট্রের যুদ্ধ‌বির‌তির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিবআজ সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরুধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহত
Home >> রাজশাহী >> বর্ষিয়ান বিএনপি নেতা কবির হোসেনের দাফন সম্পন্ন

বর্ষিয়ান বিএনপি নেতা কবির হোসেনের দাফন সম্পন্ন

ধূমকেতু প্রতিবেদক : উত্তর বঙ্গের বর্ষিয়ান নেতা, বিএনপির তিন বারের সাবেক সংসদ সদস্য এডভোকেট কবির হোসেন এর নামাজে জানাযা শুক্রবার (৫ মে) বাদ জুম্মা দুপুর আড়াইটায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোারেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও ওবাইদুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

আরও উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু, জেলা বিএনপির সদস্য সাবেক এমপি নাদিম মোস্তফা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা পরিষদের চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, জেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান আলম, অধ্যাপক মোজাফফর হোসেন, আলী হোসেন, সিরাজুল ইসলাম, গোলাম মোস্তাফা মামুন, শেখ মকবুল হোসেন, রায়হানুল আলম রায়হান, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, সাবেক মেজর জেনারেল বিএনপি নেতা শরীফ উদ্দিন আহম্মেদ ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল।

এছাড়াও রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, ও যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখদুম থানা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সভাপতি ও রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুব লীগের সভাপতি আবু সালেহ, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহনাগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সিনিয় যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, সেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সচিব শাহরিয়ার আমিন বিপুল, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম পাখি, মহানগর জাসাস এর আহ্বায়ক এডভোকেট রজব আলী, সদস্য সচিব সেলিম রেজা, মহানগর ছাত্রদলের মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তযা ফামিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ রাজশাহীর সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়স্বজন, সহকর্মী এবং সাধারণ জনগণ। জানাযা শেসে মরহুমকে নগরীর হেতম খাঁ গোরস্থান দাফন করা হয়।

উল্লেখ্য, এ্যাডভোকেট কবির হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে বুধবার দুপুর ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না——–রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি এক ছেলে, দ্ইু মেয়ে, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। বিএনপির বর্ষিয়ান এই নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কবির হোসেন ১৯৯১ ও ৯৬ সালে রাজশাহী-২ সদর আসন (পবা-বোয়ালিয়া) এবং ২০০১ সালে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি এল জি আর ডি প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির “মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক” ও সর্বশেষ তিনি বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি জাগো দল থেকে শুরু করে বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে এই দলের সাথেই ছিলেন। রাজশাহী অঞ্চলে বিএনপিকে সংগঠতি করা এবং এ অঞ্চলের উন্নয়নে কবির হোসেনের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031